চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। আজ রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদায় তার কফিন গ্রহণ করা হয়। আজই তার মরদেহ নাজাফের ইমাম আলীর (আ.) পবিত্র মাজার এবং কারবালার ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের (আ.) মাজারে নেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ বহনকারী বিমানটি নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি উপস্থিত থেকে কফিন গ্রহণ করেন।

প্রেস টিভি জানিয়েছে, বুধবার খামেনির মরদেহ নাজাফের ইমাম আলীর (আ.) পবিত্র মাজার এবং কারবালার ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের (আ.) মাজারে নেওয়া হবে। সেখানে অনুষ্ঠিত জানাজায় লাখো শোকাহত মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। ইরাকের শিয়া সম্প্রদায়ের কাছে তিনি প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হওয়ায় এ উপলক্ষে দেশটিতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। এ সময় খামেনির পাশাপাশি তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনিরও জানাজা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনির ইচ্ছানুযায়ী আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

ট্যাগ: আয়াতুল্লাহ আলি খামেনিকারবালানাজাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

পরবর্তী

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

পরবর্তী

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন 'মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ'

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT