বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক শোক বার্তায় বলা হয়, ‘তিনি ছিলেন বাংলাদেশের মানুষের অভিভাবক।’
মঙ্গলবার ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন সাক্ষরিত এ শোকবার্তায় বলা হয়, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশের রাজনীতির আপোষহীন নেত্রী ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’
শোক বার্তায় আরও বলা হয়, ‘দেশের রাজনৈতিক সংকটের এই মুহুর্তে তার মৃত্যুতে এক বিশাল শুন্যতার সৃষ্টি হয়েছে। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং জাতি এই শোককে শক্তিতে রুপান্তরিত করবে সে কামনা করছি।’








