চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, তিনি wheelchair এ বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন জানিয়েছেন, দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া ও তার পরিবার দোয়া চেয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসার পথে ওমরাহ করার ইচ্ছাও আছে সাবেক প্রধানমন্ত্রীর।

সোমবার (৬ জানুয়ারি) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে বিস্তারিত জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Banglabid

তিনি জানান, মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম বেগম খালেদা জিয়া। সঙ্গে তার ৬ জন চিকিৎসক ও পরিবারের সদস্যরা থাকবেন।

এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে দোহা, দোহা থেকে লন্ডনে পৌছাবেন বেগম জিয়া। লন্ডন এয়ারপোর্টে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন বেগম খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরিক্ষার পরই পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে যাওয়ার কথা থাকলেও তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে ৭ জানুয়ারি দিন নির্ধারণ করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ালন্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাসুল (সা.)-এর পছন্দের খাবার

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT