রাজনীতি

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়া

খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিভিন্ন সেনা কর্মকর্তা ও অতিথির সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় গুলশানন্থ বাসভবন থেকে রওনা হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান বেগম খালেদা জিয়া।

সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া, ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধানকে একান্ত আলাপচারিতায় দেখা যায়।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিষয়:বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ সেনাকুঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…