আদালত

মানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

খালেদা

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের করা দুই মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন হাইকোর্ট।

এই দুই মামলার জামিনের মেয়াদ বৃদ্ধি করতে খালেদা জিয়‍ার আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

২০১৫ সালের ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির একটি মামলা করেন।

অপরদিকে, ২০১৬ সালের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকায় মানহানি মামলা করেন। দুই মামলায়ই হাইকোর্ট এর আগে খালেদা জিয়াকে জামিন দেন।

বিষয়:খালেদা জিয়া হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…