৪৮ বছর পর খালেদ মোশাররফ-হুদা-হায়দার হত্যা মামলা
প্রতিবেদনে মেজর জিয়া-কর্নেল আহমেদ হত্যার আসামীদের ছবি ও তথ্য দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
আটচল্লিশ বছর পর মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল খন্দকার নাজমুল হুদা ও মেজর এ.টি.এম. হায়দার হত্যা মামলা দায়ের করা হয়েছে। ১৯৭৫ এর ৭ই নভেম্বরের ওই হত্যার ঘটনায় মামলা করেছেন কর্নেল হুদার মেয়ে নাহিদ ইজাহার খান এমপি। সে সময়ের সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান ও জাসদ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহের এর নির্দেশে মৃত মেজর মোহাম্মদ আসাদউজ্জামান ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আব্দুল জলিল তাদের হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে। মামলায় লেফটেন্যান্ট কর্নেল সিরাজ এবং মেজর মুকতাদিরকে সাক্ষী করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






