চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিয়েছেন প্রবীণ অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। ভোটাধিকার প্রয়োগের পর দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশার পাশাপাশি প্রবীণ শিল্পীদের কাজের সুযোগ ও তাদের অবমূল্যায়নের বিষয়টি তুলে ধরেন।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসে কল্পনা বলেন, শিল্পী সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি শিল্পীদের অধিকার ও কল্যাণের জায়গা। তাই এমন নেতৃত্ব প্রয়োজন, যারা সংগঠনের পাশাপাশি শিল্পীদের উন্নয়নেও আন্তরিকভাবে কাজ করবে।

তিনি বলেন, “আমি একজন শিল্পী হিসেবে এখানে ভোট দিতে এসেছি। আমাদের সংগঠনের স্বার্থে এসেছি। আমরা চাই যোগ্য মানুষরা নির্বাচিত হোক। সংগঠনের উন্নতি হোক এবং শিল্পীদেরও উন্নয়ন ঘটে—এমন নেতৃত্ব আসুক।”

Banglabid

কথোপকথনের একপর্যায়ে প্রবীণ শিল্পীদের অবমূল্যায়নের প্রসঙ্গ তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার মতে, অনেক সময় প্রবীণ শিল্পীদের সক্ষমতা নিয়ে ভুল ধারণা তৈরি করা হয়, যার কারণে তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হন।

কল্পনা বলেন, “আসলে আমরা যারা শিল্পী, আমাদের অনেক সময় অবমূল্যায়ন করা হয়। মনে করা হয় আমাদের শারীরিক বা মানসিক সক্ষমতা নেই। কিন্তু বাস্তবতা তা নয়। আমি যদি ঘরে বসে স্বাভাবিকভাবে কথা বলতে পারি, তাহলে আমি কেন সংলাপ দিতে পারব না? আমি যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি, তাহলে অভিনয় করতে পারব না—এমনটা কীভাবে বলা যায়?”

ছবি: নাহিয়ান ইমন

তিনি আরও বলেন, “আসলে আমাদেরকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। আমরা অভিনয় করতে চাই এবং জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই।”

Reneta

এদিকে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া শিল্পী সমিতির ভোটগ্রহণে একে একে অংশ নিচ্ছেন সিনিয়র ও নবীন শিল্পীরা। ভোট শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাতেই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নেতৃত্বের নাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা আক্তার কল্পনানির্বাচনভোটলিড বিনোদনশিল্পী সমিতিসিনিয়র শিল্পীসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

পরবর্তী

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

পরবর্তী

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT