চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবরোধের শেষ দিনে অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়ি-রাঙ্গামাটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে অবরোধের শেষ দিনে শান্তিপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রতিক ঘটনার কারণে উদ্ভুত পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক ও শান্ত হয়ে এসেছে। সর্বত্র স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করেছে। তবে, পার্বত্য দুই জেলায় সহিংস ঘটনার প্রতিবাদে আহুত ৭২ ঘন্টার সড়ক অবরোধের আজ শেষদিন চলছে।

গত দু‘দিনের মতোই দুরপাল্লা ও আভ্যন্তরীন সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধকে কেন্দ্র করে এখনো জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যাচ্ছেনা শিক্ষার্থীরা। ক্লাস কার্যক্রম চলছে না।

অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেখানে এক হাজারের বেশি পর্যটক আটকে আছেন। নিরাপত্তাজনিত কারণে তাদের গাড়ি ছাড়ছে না বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

Banglabid

অপরদিকে, মো. মামুন নামে যে যুবককে হত্যার ঘটনায় এতো ঘটনা সংগঠিত হয়েছে, সেই হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হত্যার শিকার মো. মামুনের স্ত্রী মুক্তা আক্তার বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় এজাহারের নামীয় ৩ আসামির সবাই বাঙ্গালি। তাদের মধ্যে ২জন আওয়ামী রাজনীতির সাথে জড়িত। অবশ্য অজ্ঞাতনামা আরো ১০-১২জন পাহাড়ি ও বাঙালিকে আসামি করা হয়।

প্রসঙ্গত; গত ১৮ আগষ্ট ভোরে জেলা সদরের শালবন এলাকার বাসিন্দা মো. মামুনকে চুরির অভিযোগ এনে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সেই ঘটনার জের ধরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতায় ৪ জন নিহত ও বহু লোক আহত হন। এই ঘটনার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধের ডাক দেয়া হয়েছিল। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পার্বত্য জেলায় সহিংসশালবনসড়ক অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT