চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে যে পরামর্শ দিলেন কাজী হায়াৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২২
বিনোদন
A A

ব্যক্তিগত জীবনের কিছু ঘটনায় বর্তমানে আলোচনায় ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। হচ্ছেন সমালোচিত, শুনতে হচ্ছে নেতিবাচক কথাও! বিষয়টি চোখ এড়ায়নি বর্ষিয়ান নির্মাতা কাজী হায়াৎ-এর।

তাই তিনি মনে করেন, যে কাজ করলে সমালোচিত হতে হয় শাকিবের উচিত সেসব এড়িয়ে চলা। যেহেতু শাকিব সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়ক, তাই সামনেও তার উপর বিপদ আপাদ আঁচড় দেয়ার চেষ্টা করবে। এখন খুব সচেতন থাকতে হবে। অতীত থেকে তার শিক্ষা নেয়ার এখনই সঠিক সময়।

শাকিবকে পরামর্শ দিয়ে কাজী হায়াৎ বলেন, কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। সমালোচনা কখনই মানুষ মনে রাখে না। তাকে (শাকিব খান) ‘ফুল অব এনার্জি’ নিয়ে ভালো কাজে মনোযোগী হতে হবে। দর্শক নন্দিত সিনেমা উপহার দিতে হবে। আমার অভিজ্ঞতা বলছে, সে পারবে। তবে তাকে ঠাণ্ডা মাথায় ভবিষ্যৎ ভেবে কাজ করতে হবে। নায়ক হিসেবে তার যেমন ইমেজ, আমার বিশ্বাস বুঝেশুনে আগালে সে ব্যক্তি ইমেজও আবার তৈরি করবে।

Banglabid

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক ও চিত্রনাট্যকার কাজী হায়াৎ জানান, চলচ্চিত্রে শাকিবের বেড়ে ওঠা তার চোখের সামনে। তিনি তার ভাষায় ব্যাখ্যা করলেন এভাবে,  ১৯৫৭ সালে আমাদের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ তৈরি হয়। সেই সময় থেকে অদ্যাবধি শাকিবের মতো সুদর্শন, সুঠাম দেহের অধিকারী, সুশ্রী, সু-অভিনেতা, সু-নাচিয়ে খুব কম এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। একজন প্রবীণ নির্মাতা হিসেবে আমি এটাই মনে করি।

কাজী হায়াৎ বলেন, এতো জনপ্রিয়তা পেয়েও শাকিব অনেকসময় লাগাম ছাড়া সমালোচিত হয়েছে। আমার মনে হয়, এই কারণে সে দর্শক ও সমাজের মানুষের কাছে কিছুটা বিতর্কিত হচ্ছে। কোনো মানুষ ত্রুটির উর্দ্ধে নয়। আমার বিশ্বাস, সে সচেতন থাকবে। শাকিবকে বলবো, তুমি আগে পিছে না তাকিয়ে তোমার আসল কাজটা করে যাও। এই ইন্ডাস্ট্রি থেকে সবকিছু পেয়েছো। এখন তোমার দেয়ার সময়। তুমি তোমার চেষ্টা থামিও না।

শাকিবকে উদ্দেশ্য করে দাঙ্গা, ইতিহাস, বীর ছবির এই পরিচালক বলেন, ভবিষ্যতের জন্য যেসব অশনি সংকেত মনে করবে সেগুলো পুরোপুরি এড়িয়ে চলো। কোনো সমালোচনা বা বিতর্ক তোমাকে আজকে এই অবস্থানে আনেনি। কর্মই এনেছে। সেটা ঠিকভাবে করে যাও। যারা ভালোবাসে তার জন্য কাজ করো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইতিহাসইমেজকাজী হায়াতঢাকাই সিনেমাদাঙ্গানির্মাতাপরিচালকবীরলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT