চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে নিখোঁজের ৫ দিন পর কবিরাজের লাশ উদ্ধার

হাকিম বাবুল হাকিম বাবুল
৪:১২ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
নিখোঁজের কবিরাজের মৃতদেহ শোবার ঘরে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় এরশাদ মিয়া (৪০) নামে এক কবিরাজের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

২১ অক্টোবর সোমবার সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের মধ্য সাতপাকিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদের তীর থেকে বস্তায় মাটিচাপা দিয়ে রাখা অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। কবিরাজ এরশাদ মিয়া সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের হাক্কু শেখের ছেলে।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত এরশাদ মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে পুরাতন ব্রহ্মপুত্র নদের নিচের চরে চাপা দিয়ে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একইসাথে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।

Banglabid

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর কবিরাজ এরশাদ মিয়া বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন এরশাদ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে ১৯ অক্টোবর পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে, সোমবার সকালে চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মানুষ ব্রহ্মপুত্র নদে মাছ শিকার করতে গেলে নদের পারে দুর্গন্ধ পায়। পরে মাটি চাপা দেওয়া একটি বস্তার কাছে গিয়ে মানুষের মাথা দেখতে পেয়ে সদর থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সেসময় পরিবারের লোকজন মরদেহটি এরশাদ মিয়ার বলে শনাক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাশশেরপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাগা-শোভিতার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু, প্রকাশ্যে ছবি

পরবর্তী

হত্যা মামলায় জেড আই খান পান্নার নাম প্রত্যাহারে বাদীর আবেদন

পরবর্তী
বয়স্ক ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করছেন, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা মামলায় জেড আই খান পান্নার নাম প্রত্যাহারে বাদীর আবেদন

কাশ্মীরে হামলায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরে হামলায় চিকিৎসকসহ নিহত সাত শ্রমিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT