বিনোদন

নাগা-শোভিতার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু, প্রকাশ্যে ছবি

নাগা-শোভিতার বিয়ের আনুষ্ঠানিকতা, রঙিন পোশাক ও সাজে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগা-শোভিতা বিয়ের আনুষ্ঠানিকতা শুরু, রঙিন পোশাক ও সাজে সাজানো, ফুলের সাজসজ্জা ও পারিবারিক পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্য নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। তবে বিয়ের দিনক্ষণ এখনও জানানো হয়নি।

সোমবার, বিয়ের কিছু আনুষ্ঠানিকতার ছবি প্রকাশ করেছেন শোভিতা। তবে ছবিতে নাগা চৈতন্যকে দেখা যায়নি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গম, পাথর এবং হলুদ একসাথে পেষা। এবং এটা শুরু হলো’

তেলেগু বিবাহের প্রেক্ষাপটে এটির তাৎপর্য রয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী আচার যেখানে নববধূ এবং বর যৌথভাবে গম, হলুদ এবং কখনও কখনও অন্যান্য উপাদান পাথরে পিষে। এই কাজটি তাদের একসাথে জীবনের শুরুর প্রতীক, যেখানে তারা দায়িত্ব ভাগ করে নেয়, একসাথে কাজ করে এবং জীবনের একটি নতুন পর্বের জন্য প্রস্তুত হয়।

শোভিতা পরেছেন পিচ গোল্ড এবং সবুজ সিল্ক শাড়ি। অভিনেত্রীর আশে পাশে তার বন্ধু ও পরিবারের সদস্যদের দেখা গেছে। শোভিতার ভক্তরা কমেন্টে শুভকামনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘শোভিতাকে দারুণ দেখাচ্ছে।’

গত ৮ আগস্ট হায়দরাবাদে নাগা-শোভিতার বাগদান সম্পন্ন হয়। তার পর থেকেই জল্পনা চলছে, কবে বিয়ে করছেন যুগল!

 

View this post on Instagram

 

A post shared by Sobhita (@sobhitad)

বিষয়:নাগা চৈতন্য নাগা-শোভিতা শোভিতা ধুলিপালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…