খাদ্যশস্য সংরক্ষণে কর্ণফুলীর তীরে নির্মাণ হচ্ছে স্টিল সাইলো
কর্ণফুলীর তীরে স্টিল সাইলো নির্মাণের জন্য শ্রমিকরা কাজ করছে, নির্মাণের প্রক্রিয়া দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাসায়নিক ও কীটনাশক ব্যবহার ছাড়াই দীর্ঘ তিন বছর পর্যন্ত খাদ্যশস্য সংরক্ষণের লক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে গমের স্টিল-সাইলো। চট্টগ্রামের পতেঙ্গা সাইলোর ভেতরে পাঁচ একর ভূমির ওপর এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫শ’ ৩৭ দশমিক পাঁচ সাত কোটি টাকা। এক লাখ ১৪ হাজার তিনশ’ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন এই স্টিল সাইলোর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন খাদ্যমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






