চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে পা রাখছেন কারিশমা-কারিনা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৪
বিনোদন
A A

ভোটের আগে রাজনীতিতে তারকা সমাগম নতুন কিছু নয়। বিশেষ করে ভারতে এই চর্চা বহু আগে থেকেই। লোকসভা হোক কিংবা বিধানসভা— নির্বাচনের আগে ঝাঁকে ঝাঁকে তারকা যোগ দেন রাজনীতিতে।

যেমন এ বছর তৃণমূল কংগ্রেসের হয়ে হুগলি কেন্দ্র থেকে প্রথম বার লড়ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে বৃহস্পতিবারই মহারাষ্ট্রের শিন্ডেসেনা দলে যোগ দিয়েছেন গোবিন্দ। শিন্ডেসেনা সূত্রের খবর, লোকসভা ভোটে মুম্বাই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাকে। এর পর আরও একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কাপুর পরিবারের দুই মেয়ে কারিশ্মা ও কারিনা নাকি লড়বেন আসন্ন লোকসভা নির্বাচনে!

কাপুর পরিবারের এই দুই বোনের ভালবাসার কথা শোনা যায় বলিউডের আনাচ-কানাচে। পরস্পরকে চোখে হারান তারা। স্বামী সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ চলাকালীন বোন কারিনাকে দিদির পাশে থাকতে দেখা গিয়েছে। সময়ে-অসময়ে কখনও দিদির পাশ থেকে সরতে দেখা যায়নি বোন কারিনাকে। তাই কি এ বার রাজনীতির ময়াদেনও দিদিকে সঙ্গে নিয়েই নামবেন কারিনা?

এই মুহূর্তে জোর গুঞ্জন বলিউডে। কানাঘুষো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিতে চলেছেন কারিনা এবং কারিশ্মা। কিন্তু কাপুর ‘সিস্টার্স’ শিবসেনার হয়ে লোকসভায় লড়বেন কিনা, সেটা অজানা। আসন্ন ভোটে শিবসেনার প্রার্থীদের হয়ে প্রচারেও দেখা যেতে পারে দু’জনকে। এই বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। -আনন্দবাজার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিনাকারিশমাগোবিন্দবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত

জুন ১১, ২০২৬

মহাবিশ্বের গোপন সত্য ফাঁস করবেন স্পিলবার্গ!

জুন ১১, ২০২৬

নতুন প্রধানমন্ত্রী ও নতুন অর্থমন্ত্রীর ‘প্রথম বাজেট’ পেশ

জুন ১১, ২০২৬

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে ‘সুখবর’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT