চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারিনা নয়, ‘যাব উই মেট’র নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিল ভূমিকা চাওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

মুক্তির ২০ বছর পার করে ফেলেছে শহিদ কাপুর ও কারিনা কাপুর খান অভিনীত জনপ্রিয় ছবি ‘যাব উই মেট’। ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত এই ছবিটি আজও যেন দর্শকদের মনে এক অন্য রকম জায়গা দখল করে রেখেছে। ছবিতে কারিনা-শহিদের ভিন্ন ভিন্ন স্বভাব,  দুজনের ফাটাফাটি কেমিস্ট্রি, ছবির গল্প থেকে তাদের নজরকাড়া অভিনয়, ছবির গান সব মিলিয়েই যেন পরিপূর্ণ করে ছবিটিকে।

কিন্তু জানেন কি এই ছবির নায়িকা চরিত্রের জন্য কারিনা প্রথম পছন্দ ছিলেন না পরিচালকের, সম্প্রতি এমনটাই জানা গেল। মূলত এই ছবির অফার প্রথমে ভূমিকা চাওলা অর্থাৎ ‘তেরে নাম’ ছবির নায়িকার কাছে গিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই কথা জানান।

সাক্ষাৎকারে ভূমিকাকে তার ক্যারিয়ারের দুটো গুরুত্বপূর্ণ ঘটনার কথা জানাতে বলেন। উত্তরে অভিনেত্রী বলেন, তার ক্যারিয়ারের একটি ঘটনাই তাকে কষ্ট দিয়েছিল। তার কথা অনুযায়ী, ‘একটা বারই কষ্ট পেয়েছিলাম যখন ‘যাব উই মেট’ ছবিতে সাইন করার পরও কাজটা হয়নি।’

তিনি আরও বলেন, ‘এই ছবিতে আমার আর ববির (ববি দেওল) কাজ করার কথা ছিল। ছবির নাম তখন দেওয়া হয়েছিল ‘ট্রেন’। এরপর প্রযোজক বদলে গেল। অষ্টবিনায়ক দায়িত্ব নিল। এরপর আমাকে আর শহিদকে নেওয়া হল। তারপর সেটিও বদলে শহিদ আর আয়েশা (আয়েশা টাকিয়া) কে রাখা হল প্রধান চরিত্রে। সব শেষে সেই জুটিও ভেঙে শহিদ এবং কারিনাকে নেওয়া হয়। ব্যাপারটিতে কষ্ট পেয়েছিলাম, কিন্তু ঠিক আছে। আমি এসব জিনিস থেকে দ্রুত মুভ অন করে যাই।’

তিনি আরও জানান, কেবল এই ছবিটাই নয়,  ‘লাগে রাহো মুন্নাভাই’ ছবিতেও তিনি সই করেছিলেন কিন্তু সেই কাজটাও হয়নি।

‘যাব উই মেট’ মূলত একটি রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি। যে বছর এই ছবি মুক্তি পেয়েছিল সেই বছর এটি সব থেকে বেশি ব্যবসা করা ছবি ছিল। অন্যদিকে ভূমিকা চাওলাকে সম্প্রতি দেখা গিয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। এই ছবিতে দীর্ঘ ১৯ বছর পর তিনি আবার সালমানের সঙ্গে কাজ করলেন। সালমানের হাত ধরেই তার বলিউডের পথচলা শুরু হয়েছিল। ‘তেরে নাম’ ছবির পর তাকে সালমানের বিপরীতে ‘দিল নে জিসে আপনা কাহা’ ছবিতে দেখা গিয়েছিল।

Reneta

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিনা কাপুর খানভূমিকা চাওলাশহিদ কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT