বিনোদন

করণের জন্মদিনের পার্টিতে গিয়ে করোনা আক্রান্ত ৫৫ জন

চ্যানেল আই অনলাইন এর করণের জন্মদিনের পার্টিতে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করণের জন্মদিনের পার্টিতে বিভিন্ন অতিথি ও তারকারা উপস্থিত, রঙিন পোশাক ও সুন্দর ব্যাকড্রপের সাথে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৬ মে ৫০ বছরে পা রেখেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর। জন্মদিন উপলক্ষে সেদিন জমকালো পার্টির আয়োজন করেছিলেন এই নির্মাতা। পার্টিতে উপস্থিত ছিল প্রায় পুরো বলিউড। কিন্তু সেই পার্টিই যেন কাল হয়ে দাড়ালো সবার জন্য।

বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, করণ জোহরের এই গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনাতে আক্রান্ত হয়েছেন।

নির্মাতার কাছের এক সূত্র বলেছেন, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পার্টিতে উপস্থিত থাকা করণ জোহরের অনেক ঘনিষ্ঠ বন্ধু কোভিডে আক্রান্ত হয়েছেন। যাদের বেশিরভাগই প্রকাশ করতে চাইছেন না যে তারা কোভিড পজিটিভ। কার মাধ্যমে তারকাদের মাঝে সংক্রমণ ছড়িয়েছে তা বলা মুশকিল।’

কার্তিক আরিয়ান করণের পার্টিতে না গিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। কার্তিকের ছবির প্রচারে থাকা এক অভিনেত্রীর মাধ্যমে সংক্রমণটি ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে যিনি করণের পার্টিতে গিয়েছিলেন। যদিও বিষয়টির সত্যতা মেলেনি এখনো।

 

বিষয়:করণ জোহর করোনা আক্রান্ত বলিউডের জনপ্রিয় নির্মাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…