বিনোদন

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ভারতীয় অভিনেতার

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন ভারতীয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় অভিনেতা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন, ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও আত্মহত্যার চেষ্টা করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ চলাকালীন আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তীর্থানন্দ রাও কপিল শর্মার সাথে ‘কমেডি সার্কাস কে আজুবে’-তে কাজ করেছিলেন।

তীর্থানন্দ রাও ফেসবুক লাইভে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার বন্ধুরা সাথে সাথে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে মৃত্যুর হাত থেকে রক্ষা করে।

লাইভে তীর্থানন্দ রাও এক নারীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার অভিযোগ, গত বছরের অক্টোবর থেকে এক নারীর সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে ছিলেন। সেই নারী তাকে ব্ল্যাকমেল করছেন। সেই নারী তার বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগও দায়ের করে রেখেছেন। সেই নারীর জন্য তিন-চার লক্ষ রুপি ধার করতে হয়েছে তীর্থানন্দকে।

এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। ২০২১ সালের ডিসেম্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি তার সহকারীকেও ফোন করে বলেছিলেন আর্থিক অবস্থা ভঙ্গুর হওয়ার কারণে কঠোর পদক্ষেপ নিচ্ছেন তিনি।

সূত্র: এনডিটিভি

বিষয়:আত্মহত্যা কপিল শর্মা তীর্থানন্দ রাও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…