চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থ ভারতীয় ক্রিকেটারদের অহংকারী করছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গত কয়েক দশকে পরিবর্তনের হাওয়া লেগেছে ভারতীয় ক্রিকেটে। অর্থের দিক থেকে বিশ্বের সবচেয়ে বিত্তশালী ক্রিকেট বোর্ড ও ব্যয়বহুল টুর্নামেন্ট আইপিএলের সুবাদে পাল্টে গেছে দেশটির ক্রিকেটের চেহারা। যার ছাপ পড়েছে খেলোয়াড়দের উপর। ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে কাড়ি কাড়ি অর্থ আয়ে অহংকার বাড়ছে খেলোয়াড়দের। এমন মনে করছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক কপিল দেব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজে শনিবার রাতে ৬ উইকেটে হেরেছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা এখন। ম্যাচে বিশ্রামে ছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাটিং বিপর্যয়ে এমন হারের পর ভারতের ক্রিকেট নিয়ে মন্তব্য করেছেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল।

প্রথমে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাসের প্রশংসা করলেও ক্রিকেটারদের ‘সর্বজ্ঞানী’ বলেও কটাক্ষ করেছেন। বলেছেন, ভারতীয় ক্রিকেটাররা সিনিয়রদের থেকে পরামর্শ নেয়ার কোনো প্রয়োজনই মনে করেন না।

৬৪ বর্ষী কপিল বলেছেন, ‘মতের পার্থক্য হতেই পারে। তবে খেলোয়াড়দের একটি ভালো জিনিস হল, তারা খুব আত্মবিশ্বাসী। নেতিবাচক বিষয় হল, তারা মনে করে তারা সবকিছু জানে। জানি না কীভাবে এটাকে এরচেয়ে ভালো করে বলতে হয়। এই মনোভাব কীভাবে বদলানো যেতে পারে তা আমার জানা নেই। তবে ওরা যথেষ্ট আত্মবিশ্বাসী।’

‘‘খুব বেশি অর্থ আসলে, অহংকারও আসে। এসব ক্রিকেটাররা মনে করে তারা সবকিছু জানে। এটাই পার্থক্য। আমার মতে অনেক ক্রিকেটার আছে যাদের সাহায্য প্রয়োজন। সুনীল গাভাস্কার রয়েছেন, ‘তার পরামর্শ কেন চায় না? এত কিসের ইগো?’ আসলে ওরা মনে করে, ‘ওরা যথেষ্ট ভালো।’ সেটা হতেই পারে। তবে ক্রিকেটে ৫০টি মৌসুম কাটানো কারও সাহায্য নিলে, তার পরামর্শ শুনলে তোমাদের ভাবনা চিন্তা বদলে যেতে পারে।’’

সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার অন্যতম সম্মানজনক এক নাম। তিনি সম্প্রতি আক্ষেপ নিয়েই বলেছেন, বর্তমান সময়ের ক্রিকেটাররা খুব কমই তার কাছে পরামর্শের জন্য আসে।

Reneta

‘এরপরও কেউ আসেনি। রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ নিয়মিত আমার কাছে আসতেন। তারা নির্দিষ্ট কোনো একটি সমস্যা নিয়ে আমার কাছে আসতেন। এসব বিষয়ে আমার কোনো অহংকার নেই।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজকপিল দেবকোহলিভারতরাহুল দ্রাবিড়রোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর

মে ১৪, ২০২৬

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২

মে ১৪, ২০২৬

বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা বন্ড দিতে হবে না, জানাল যুক্তরাষ্ট্র

মে ১৪, ২০২৬

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ

মে ১৪, ২০২৬

‘মায়াপাখি’ দেখে শিহরিত হবে দর্শক: দাবি সৌখিনের

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT