রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রীর মৃত্যু

নজরুল ইসলাম খানের স্ত্রী, মৃত্যুর খবর, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল ইসলাম খানের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ, পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক কূটনীতিক ও বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম খান’র স্ত্রী অলিফা আকতার কান্তা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (১৮ মার্চ) ইফতার পূর্ব মুহূর্তে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে স্বামী এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

মরহুমার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবর শুনে বিএনপির মহাসচিব হাসপাতালে গিয়েছেন।

বিষয়:বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…