চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানপুর টেস্ট ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা চাদর

বাংলাদেশ-ভারত দ্বিতীয় ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার রোহিত শর্মা মাঠে ব্যাটিং প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারতের মধ্যে কানপুরে হতে চলা দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে টি-টুয়েন্টি সিরিজের একটি ম্যাচ ঘিরে হামলার হুমকি দিয়ে রেখেছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। সবশেষ, ম্যাচের দিন গোয়ালিয়রে ‘বনধ’ ডাক দিয়েছে তারা। ম্যাচের আগে এসব ঘটনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বাগতিক দেশটি। টেস্ট ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে দুদলের সীমানা।

কানপুরে টেস্ট শুরু শুক্রবার। সেখানকার অ্যাডিশনাল পুলিশ কমিশনার হরিশ চন্দ্রর ঘোষণা দিয়েছেন যে, পুরোপুরি কঠিন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুদলের নিরাপত্তায় কোনো ফাঁকফোকর রাখা হয়নি। কয়েক স্তরের নিরাপত্তা কৌশলটিতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দাদের মধ্যে একটি সমন্বিত প্রচেষ্টা জড়িত। যে প্রচেষ্টার মধ্যে ইন্টেলিজেন্স ব্যুরো এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, যারা সম্ভাব্য হুমকি মূল্যায়ন এবং মোকাবেলা করবে।

হরিশ চন্দ্র আরও বলেছেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি, যাতে কোনো ফাঁক যেন না থাকে।’

Banglabid

এদিকে কানপুরে ঝামেলা বাড়াচ্ছে হিন্দু মহাসভা সংগঠনটি। পরিস্থিতি সামলাতে এরমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ। কানপুর টেস্টের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পাশে রাস্তায় আগুন জ্বালিয়ে বিশেষ রীতি পালন করেছে হিন্দু মহাসভা। সেকারণে হিন্দু মহাসভার ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এর আগে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের পর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এমন অভিযোগ তোলে সংগঠনটি। যার প্রতিবাদ করতে বাংলাদেশ-ভারত ম্যাচে হিন্দু মহাসভা হামলা করবে, জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম। হুমকিতে বলা হয়েছিল, তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টাই করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিকানপুরটেস্ট চ্যাম্পিয়নশিপবাংলাদেশবাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টভারতরোহিতলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT