বিনোদন

নিজ বাড়ি থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

প্রতিভাবান অভিনেত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার, নিজ বাড়ি থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী ঝুলন্ত অবস্থায় উদ্ধার, ঘটনাস্থল ও পারিপার্শ্বিক পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

হায়দরাবাদের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোভিতা শিবন্নার মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

রবিবার ( ১ ডিসেম্বর) শোবিতা শিবন্না মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে। তবে কী কারণে এমন পথ বেছে নিলেন অভিনেত্রী তা এখনও জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের খরব অনুযায়ী, শোভিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। গাছিবাউলি থানার পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে অভিনেত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

শোভিতাকে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘ওন্ধ কাথে হেলা’র মতো ছবিতে দেখা গেছে। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছিলেন। তার মৃত্যুর পিছনে অবসাদ না প্রেম ঘটিত কারণ? এখন এই প্রশ্নই ভাবাচ্ছে অভিনেত্রীর ভক্তদের।

গত বছরের মে মাসে প্রেমিক সুধীরকে বিয়ে করেন শোভিতা। বিয়ের পর তিনি সিনেমা ও সিরিয়ালে অভিনয় করা ছেড়ে দিয়েছিলেন। কন্নড় ইন্ডাস্ট্রি ছেড়ে নাকি হায়দরাবাদের গাছিবৌলি থানা এলাকার বাড়িতে ঘরকন্না সামলাচ্ছিলেন অভিনেত্রী। শোনা গিয়েছে, সেখানেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।- সংবাদ প্রতিদিন

বিষয়:মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…