চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যানিমেল’র পর ববি দেওলের নতুন চমক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে ছিলেন বলিউড অভিনেতা ববি দেওল। নব্বইয়ের জনপ্রিয় এই নায়কের ক্যারিয়ারে রীতিমত ভাটা পড়েছিল। তবে সর্বশেষ মুক্তি প্রাপ্ত  তার অভিনীত ‘অ্যানিমেল’ ছবিতে খলনায়কের চরিত্রে মাত্র ১৫ মিনিট স্ক্রিনে থেকেই দর্শকদের নজর কেড়ে নিয়েছেন ববি।

তার এই কামব্যাক যেন ঝড় তুলেছে সর্বত্র। এবার তার দেখা মিলতে চলছে তার অভিনীত আসন্ন দক্ষিণী ছবি ‘কাঙ্গুভা’তে।

শনিবার (২৭ জানুয়ারি) ৫৫ বছরে পা রাখলেন লর্ড ববি। আর এই বিশেষ দিনেই দর্শকদের সামনে আনলেন তার আসন্ন ছবি ‘কাঙ্গুভা’তে তার খলনায়ক চেহারা।

নিজেই সেই পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে ববিকে দেখা গেছে লম্বা চুলে শিং পরিহিত অবস্থায়। তার একটি চোখ ছিল ভয়ানক এবং বুকে একটি পাঁজর লাগানো ঢাল পরতে দেখা গেছে। নারী যোদ্ধাদের একটি দল তাকে ঘিরে রেখেছে।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নির্মম, ক্ষমতাশালী, অবিস্মরণীয়’। সেই সঙ্গে পোস্টার জুড়ে কেবল হিংস্রতার ছাপ। যা দেখেই বোঝা যাচ্ছে আসন্ন এই ছবিতে ববি যেন তার ‘অ্যানিমেল’ এর আবরার চরিত্রকেও ছাপিয়ে যাবে।

‘কাঙ্গুভা’য় নায়কের চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেতা সুরিয়াকে। তার বিপরীতে অভিনয় করবেন দিশা পাটানি। এদিন সুরিয়া নিজেও সহ-অভিনেতা ববি দেওলের নতুন লুকের পোস্টারটি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ববি দেওল ভাই। উষ্ণ বন্ধুত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের কাঙ্গুভায় শক্তিশালী উধিরানের চরিত্রে আপনাকে রূপান্তরিত হতে দেখাটা দারুণ ব্যাপার ছিল।’

Reneta

সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন সুরিয়া। তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ও হিন্দি ভাষায় বছরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।-পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাঙ্গুভাববি দেওলসুরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ

মে ১৩, ২০২৬

সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো সেই বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই: বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরুষের লুকানো শুক্রাণু খুঁজে দিচ্ছে এআই

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT