চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আলফা’র টিজারে এ কোন আলিয়া?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১০, জুন ২০২৬
বিনোদন
A A

প্রকাশ্যে এসেছে দীর্ঘ সময় ধরে আলোচনায় থাকা আলিয়া ভাটের স্পাই অ্যাকশন থ্রিলার ‘আলফা’র টিজার। টিজারটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে সিনেপাড়ায়।

টিজার রিলিজের মাত্র কয়েক ঘণ্টায় অন্তর্জালের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যায় এটি। বলিউডের স্পাই ইউনিভার্সে এবার পুরুষ তারকাদের রাজত্বে হানা দেবেন আলিয়া ভাট।

বুধবার (১০ জুন) শিব রাওয়াল পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘আলফা’র প্রথম টিজারে দেখা দিয়েছে ধামাকা। এতে চেনা ছকের বাইরে গিয়ে একেবারে বিধ্বংসী লুকে ধরা দিলেন আলিয়া।

প্রায় দুই মিনিটের কাছাকাছি টিজারে ববি দেওলকে দেখা যায় আলিয়া ভাটকে পরামর্শ দিতে, যেন সে শত্রুর প্রতিরোধ নির্দ্বিধায় করতে পারে। আরও দেখা যায় ছোটবেলায় মেয়েকে একজন যোদ্ধা হিসেবে কঠোর প্রশিক্ষণ দিতে।

যশ রাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমায় আলিয়াকে কোনো ‘অসহায় নারী’ নয়; বরং একজন প্রশিক্ষিত ও ঘাতক মেজাজের তরুণী হিসেবে দেখা গেছে।

টিজারে দুর্দান্ত সব অ্যাকশন সিকোয়েন্স, বন্দুকযুদ্ধ এবং খালি হাতে মারামারির দৃশ্যে কাঁপন ধরিয়েছেন তিনি। তবে সবচেয়ে বড় চমক ছিল ‘লর্ড ববি’ ওরফে ববি দেওলের এন্ট্রি। সিনেমাটিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি, যা তাদের মধ্যকার এক জটিল ও আবেগঘন সম্পর্কের ইঙ্গিত দেয়।

Reneta

দুই নারী প্রধান চরিত্রের এ সিনেমায় আলিয়ার পাশাপাশি আছেন শর্বরী ওয়াঘ। তবে নির্মাতারা আপাতত শর্বরীর চরিত্রটি আড়ালেই রেখেছেন। এছাড়া সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে। আবেগ, কৌতুক আর টানটান সাসপেন্সে ভরপুর এই সিনেমাটি যে বলিউডের অ্যাকশন ঘরানাকে নতুন রূপ দিতে যাচ্ছে, তা টিজার দেখেই স্পষ্ট!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলফাআলিয়া ভাটটিজারববি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আম্মারসহ শিবির নেতাকর্মীর হাতে মারধরের শিকার আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর (প্রতিনিধি)।

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

জুলাই ২৮, ২০২৬

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT