চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ‘কাঙ্গুভা’র তোলপাড়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতের অভিনেতা সুরিয়া ও ববি দেওল অভিনীত প্যান ইন্ডিয়ান ছবি ‘কাঙ্গুভা’। অবশেষে বৃস্পতিবার (১৪ নভেম্বর) মুক্তি পেয়েছে বিগ বাজেটের এই ছবি। আর মুক্তি পেয়েই বক্স অফিস রীতিমত তোলপাড় করে তুলেছে অ্যাকশন ফ্যান্টাসি ঘরণার এই ছবি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দুই দিনে বিশ্বব্যাপী ‘কাঙ্গুভা’র বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৫৬ কোটি রুপি। যার ভেতর মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৪০ কোটি রুপির বেশি। যা চলতি বছর মুক্তি প্রাপ্ত তামিল সিনেমা হিসেবে প্রথম দিনের আয়ের দিক থেকে বর্তমানে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।

এছাড়াও দ্বিতীয় দিনে ছবিটি বিশ্বব্যাপী করেছে ১৬ কোটি রুপি। যার ভেতর ভারত জুড়ে ছবিটির আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপি।

শুরু থেকেই বিশ্বব্যাপী এই ছবির ক্রেজ দর্শকদের মধ্যে দেখা গেছে৷ সেই সঙ্গে চলতি বছর মুক্তি প্রাপ্ত সবচেয়ে বেশি বাজেটের ছবির তালিকায় শুরুর দিকে এই সিনেমার নাম রয়েছে। তবে ছবি মুক্তির পর ছবিটি নিয়ে খানিকটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে নেটিজেনদের তরফ থেকে।

এক্স হ্যান্ডেলে (টুইটার) এক নেটিজেন সিনেমা দেখার পর লিখেছেন, “অভিনয়ের দিক থেকে সুরিয়া ২০০ শতাংশ দিয়েছেন৷ সাধারণ ইন্টারভাল৷ মিউজিক নয়জি৷ ফার্স্ট হাফ অ্যাভারেজ৷” আবার অন্য একজন লিখেছেন, “মোটের উপর এই সিনেমা দেখা যায়৷ বিশেষ করে সেকেন্ড হাফের জন্য৷ শো-ম্যান সুরিয়া৷ ক্লাইম্যাক্স দুর্ধর্ষ৷ ৫-এ ছবিতে ৩.৫ রেটিং দেওয়া যায়৷”

আরেকজন লিখেছেন, “অ্যাভারেজ সিনেমা ‘কাঙ্গুভা’৷ সুরিয়ার অভিনয়ে নতুনত্ব নেই ৷” অনেক অনুরাগী ববি দেওয়ালের অভিনয়ের প্রশংসা করেছেন ৷ পাথুরে চোখে জমজমাট অ্যাকশনে ববির অভিনয় দেখার মতো বলে মত নেটপাড়ার৷

Reneta

জানা গেছে, স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস প্রযোজিত ‘কাঙ্গুভা’ সিনেমাটির আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপিরও বেশী! ফলে বিশ্বব্যাপী বক্স অফিসে সুরিয়ার এই সিনেমাটির প্রত্যাশিত আয় ২,০০০ কোটি রুপির বেশী! তবে আয়ের দিক থেকে কতটা কামাল দেখাতে পারবে এই সিনেমা তা সময়ই বলে দিবে।

প্রায় সাতটি দেশ জুড়ে এই সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। এটি প্রাগৈতিহাসিক সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফির মতো প্রযুক্তিগত বিভাগে হলিউডের বিশেষজ্ঞরা কাজ করেছেন। ১০,০০০ জনেরও বেশি লোককে নিয়ে সিনেমার যুদ্ধের দৃশ্যগুলো চিত্রায়ন করা হয়েছে বলে জানা গেছে।

শিভা পরিচালিত ‘কাঙ্গুভা’ সিনেমাটি প্রযোজনা করেছে স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস। সিনেমাটিতে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে দেখা গেছে। সুরিয়া ছাড়াও এই তালিকায় রয়েছেন ববি দেওল, দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার, দীপা ভেঙ্কট প্রমুখ। এতে সুরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।- বলিউড মুভি রিভিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঙ্গুভাদিশা পাটানিপ্যান ইন্ডিয়ান ছবিবক্স অফিসববি দেওলসুরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT