চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের দেশে নিজেকেই নির্বাসিত মনে হত: কঙ্গনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৪
বিনোদন
A A
কঙ্গনা রনৌত পিঙ্ক শাড়ি ও গয়না পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটা সময় বছরের পর বছর ধরে কাজ পাননি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। দেশের নাগরিক হয়েও নিজেকে ‘নির্বাসিত’ মনে করতে শুরু করেছিলেন। টানা আট বছর কর্মহীন অবস্থায় কেটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের মধ্যে জমা এমন নানান কথা ভাগ করে নিলেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “২০০৪-এ আমি মুম্বাই আসি। তারপরে ২০০৫-২০০৬ সালে আমি ‘গ্যাংস্টার’, ‘উয়ো লমহে’-র মতো ছবিতে অভিনয় করি। অভিনয়ের জন্য প্রশংসিত হই। কখনও মাদকাসক্ত মডেল, কখনও গ্যাংস্টার, কখনও মানসিক রোগীর ভূমিকায় অভিনয় করেছি। বহু প্রশংসা পাওয়ার পরেও হঠাৎ আমার কাছে কাজের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়।”

অভিনেত্রী এই প্রসঙ্গে আরও বলেন, “দু-এক বছরের লড়াইয়ের কথা বলছি না। কিন্তু বছরের পর বছর ধরে যখন কাজ পাওয়ার নিশ্চয়তা থাকে না, তখন এই লড়াই আরও কঠিন হয়ে ওঠে। আমাকে বার বার বলা হয়েছে, আমি ভাল অভিনয় করি। কিন্তু সেটাই আমার কাজ পাওয়ার বাধা হয়ে দাঁড়ায়।”

দিনের পর দিন কাজ না পেয়ে নিজেকে স্বভূমিতেই নির্বাসিত মনে করতে শুরু করেন অভিনেত্রী। তার কথায়, “মনে হতে থাকে, আমাকে হয়তো দেশ থেকে নির্বাসন দেওয়া হয়েছে। আমি ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাস শহরে একটি বাড়ি কিনি এরপরে। একজন এজেন্টকে আমার সঙ্গে কাজে নেই। একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও পরিচালনা করি। বলিউডে নিয়মই এমন, যারা ভাল কাজ করবেন, তাদের এই জগৎ থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হবে।” –টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীকঙ্গনা রানাউতবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT