চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১২, জুন ২০২৬
বিনোদন
A A

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেশটির কেন্দ্র ও রাজ্য সরকারের নির্বাচিত প্রধান হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের নতুন রেকর্ড গড়েছেন। এই অর্জনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি উচ্ছ্বাস দেখা গেছে বিনোদন জগতের একাংশের মধ্যেও।

এমনই এক আবেগঘন মুহূর্তে বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ পূজার আয়োজন করেন। নিজের নতুন সিনেমা মুক্তির দিনই তিনি হিমাচল প্রদেশ থেকে রাজস্থানের যোধপুরে ছুটে যান একটি গণেশ মন্দিরে।

পূজার সময় গুজরাটি ঐতিহ্যের প্রতীক পাটোলা শাড়ি পরিহিত ছিলেন কঙ্গনা। পূজা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি নরেন্দ্র মোদীকে এমন এক ঐতিহাসিক নজির গড়ার সুযোগ দিয়েছেন। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করতেই আমি এখানে এসেছি।”

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি নিজের অগাধ আস্থার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। কঙ্গনার ভাষ্য, “মোদীর নেতৃত্বে ভারত আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে দলের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দলীয় কর্মীদের অবদানই প্রধানমন্ত্রীকে আরও অনুপ্রাণিত করে।

নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের এক যুগ পূর্তি উপলক্ষে দেশজুড়ে যখন তাঁর সাফল্য-ব্যর্থতা নিয়ে আলোচনা চলছে, তখন কঙ্গনা রানাউতের এই বিশেষ প্রার্থনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুধু কঙ্গনাই নন, শিল্পী অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ—যাদের মধ্যে গায়ক অনুপ জলোটা ও অভিনেত্রী নিতু চন্দও রয়েছেন—প্রকাশ্যে মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। ডেকান হেরাল্ড

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রানাউতবিজেপিভারতমোদীরাজনীতিসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

জুলাই ২৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT