আন্তর্জাতিক

দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস

কমলা হ্যারিসের মনোনয়ন ঘোষণা, আমেরিকার নির্বাচনী প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলা হ্যারিসের মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানে তিনি বক্তৃতা দিচ্ছেন, চারপাশে সমর্থক ও পতাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে স্থানীয় সময় বৃহস্পতিবার ২২ আগস্ট রাতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করেন।

এসময় দেয়া এক ভাষণে তিনি জানান, তিনি দেশের সব নাগরিকের প্রেসিডেন্ট হবেন। যুক্তরাষ্ট্রের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান কমলা হ্যারিস। এসময় তিনি অর্থনীতিকে সমৃদ্ধি করার অঙ্গীকার করেন।

কমলা হ্যারিস বলেন, দেশকে এগিয়ে নিতে হবে। তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলা হ্যারিসের প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।

বিষয়:কমলা হ্যারিস মনোনয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…