চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কোচের আশা, এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের ফুটবলে এমন সময়ও গিয়েছে, যখন বাংলাদেশের কাছে বেশ শক্তিশালী প্রতিপক্ষ ছিল ভারত। পাঁচ-ছয় গোল হজম করাটা ছিল বাস্তবতা। দিন বদলের পালায় দৃশ্যপটে এসেছে পরিবর্তন। টিম ইন্ডিয়ার সঙ্গে চোখে চোখ রেখে বাঘিনীরা করছে লড়াই। জাতীয় ও বয়সভিত্তিক দল মাঠের ফুটবলে দেখছে নিয়মিত জয়।

নেপালকে ৪-০ গোলে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কেটেছে ভারত। শিরোপা নির্ধারণী খেলায় দলটির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। স্বাগতিকদের নিয়ে আবারো ভারতীয় কোচ শুক্লা দত্তের কন্ঠে ঝরেছে প্রশংসা। লাল-সবুজের দল ভবিষ্যতে এশিয়ান কাপে খেলবে, এমন বিশ্বাসের কথাও জানান।

মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শেষে শুক্লা বলেন, ‘এটা খুবই ইতিবাচক দিক। বাংলাদেশ খুব ভালো উন্নতি করছে। আরও উন্নতি করবে। আমার আশা এশিয়ান কাপে যাবে।’

দুই বছর আগে ঢাকাতেই বসেছিল মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। সেবার ভারতকে একমাত্র গোলে হারিয়ে বাঘিনীরা জিতেছিল শিরোপা। এবার তবে কি ভারতীয় মেয়েরা প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে? চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্য থাকলেও শুক্লা অবশ্য বিষয়টিকে প্রতিশোধ হিসেবে দেখতে নারাজ। বললেন, ‘না ওদের সঙ্গে প্রতিশোধের কিছু নেই। একটা ব্যাপার, আমাদের সঙ্গে বাংলাদেশের আবার দেখা হচ্ছে।’

বড় ব্যবধানে জিতলেও ভারত প্রথমার্ধে গোলের দেখা পায়নি, খেলেছে ছন্দহীন ফুটবল। খেলোয়াড়দের বিশ্রামের অভাবকেই এ জন্য কোচ দায়ী করেন।

‘বাস্তব একটা কথা বলি, ৯০ মিনিটের পর ৪৮ ঘন্টা বিশ্রাম লাগে। সেটা একদম হয়নি। একটা ম্যাচের পর মাঝে একদিন বিরতি। পরশুদিন আবার ফাইনাল। আপনি কল্পনাও করতে পারবেন না, কীরকম ধকল খেলোয়াড়দের যায়। শারীরিকভাবে ধকল সামলে আগের অবস্থায় ফিরে আসতে ৪৮ ঘণ্টা লাগে। সেই ধকলটা ভারতীয় খেলোয়াড়দের উপর দিয়ে যাচ্ছে। শুধু ভারত নয়, আমি মনে করি অন্যান্য দলেরও একই ধকল যাচ্ছে। ’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলাপুরনেপালবাংলাদেশবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামভারতমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশুক্লা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT