চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টস নাটকের পর সাফের যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ-ভারত নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলাপুরের টার্ফে প্রায় দুই ঘন্টার মতো একটানা বসে ছিল বাংলাদেশ দলের ফুটবলাররা। মাঠ ছেড়ে চলে যাওয়া ভারত আর ফেরেনি। নিয়ম অনুযায়ী ম্যাচ কমিশনারের ৩০ মিনিট অপেক্ষার কথা থাকলেও তা দেড় ঘন্টা পেরিয়ে যায়। ঘড়ির কাটা রাত সোয়া ১০টা পেরিয়ে যাওয়ার পর লাল-সবুজের দলকে উদযাপনে মাততে দেখা যায়। সাজানো হয় পুরস্কার বিতরণীর মঞ্চ। পরে জানা যায়, টাইব্রেকারের পর হওয়া টস নাটকের শেষটা হয় সমঝোতায়। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের যুগ্মভাবে শিরোপা জিতেছে বাংলাদেশ ও ভারত।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষের পর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। প্রথম পাঁচ শটের সবকটিতে বাংলাদেশ ও ভারত জালের দেখা পায়। সাডেন ডেথ টাইব্রেকারেও দুদলের পাঁচ শট লক্ষ্যভেদ হয়। দুই দলের গোলরক্ষকরাও নিশানাভেদ করলে ব্যবধান দাঁড়ায় ১১-১১। এ সময় ম্যাচ কমিশনারের বিতর্কিত সিদ্ধান্তে টস নামক ভাগ্য পরীক্ষায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে যায় লাল-সবুজের দল।

ম্যাচ শেষে ভারতের মেয়েরা আনন্দে মাতলেও স্বাগতিক দলের ফুটবলার কোচিং স্টাফ ও অফিসিয়ালরা ক্ষোভে ফেটে পড়েন। ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া দিলন ও রেফারিদের সঙ্গে তর্কে জড়ান। পরে আপসের মাধ্যমে দুই দল যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি মেনে নেয়।

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে প্রথম পাঁচ শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, জয়নব বিবি রিতা, স্বপ্না রানি ও মুনকি আক্তার। ভারতের হয়ে বল জালে জড়ান নেহা, অধিনায়ক নিতু লিন্ডা, শিবানী দেবী, ললিতা ও চানু তইজাম।

সাডেন ডেথ টাইব্রেকারে বাঘিনীদের হয়ে নিশানাভেদ করেন ইতি খাতুন, সুলতানা আক্তার উমেলাহ মারমা, মোসাম্মৎ সাগরিকা ও কানন রানি বাহাদুর। প্রতিপক্ষের হয়ে বল জালে পাঠান সুলাঞ্জনা রাউল ভিক্ষিত বারা,পূজা, হেনা খাতুন ও সোনিবিয়া দেবী। এর মাঝে হেনার শট বাংলাদেশি গোলরক্ষক স্বর্ণ রানি মন্ডল লাফিয়ে ঠেকালে বাংলাদেশ জয়ের উৎসব শুরু করে। তবে গোলরক্ষক নিজের নির্দিষ্ট স্থান থেকে প্রতিপক্ষের ফুটবলার কিক নেয়ার আগেই সরে যান। ফলে রেফারি আবার কিকের নির্দেশ দেন। ফিরতি শটে হেনা লক্ষ্যভেদ করেন। এরপর দুই দলের গোলরক্ষক স্বর্ণা ও আনিকা দেবীও বল নিশানাভেদে সক্ষম হন।

রেফারি টাইব্রেকার চালিয়ে যেতে চাইলেও ম্যাচ অফিসিয়াল তাকে ডেকে নিয়ে টসের সিদ্ধান্ত জানান। তাতে ভারত জেতার পর উল্লাসে মাতলেও বাংলাদেশ তোলে তীব্র আপত্তি।

Reneta

এর আগে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৫ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে ছুটে ডি বক্সে ঢোকেন মোসাম্মৎ সাগরিকা। বাঁ প্রান্ত দিয়ে এ ফরোয়ার্ড ক্রস নিলে সেটি পা দিয়ে ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন চানু তইজাম। বল সরাসরি গোলরক্ষক বরাবর যাওয়ায় ভারত নিজেদের জালে বল জড়ানো থেকে বেঁচে যায়।

রক্ষণভাগ ফাঁকা থাকায় অষ্টম মিনিটেই গোল হজম করে বসে লাল-সবুজের দল। মাঝ মাঠ থেকে ভারতের অধিনায়ক নিতু লিন্ডার লম্বা পাসে বল নিয়েই গোলরক্ষককে একা পেয়ে প্লেসিং শটে বল জালে জড়ান শিবানী দেবী।

মিনিট তিনেক পর বল ধরার সময় পুরোপুরি তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ভারতের গোলরক্ষক আনিকা দেবী। ওই সময় তার সামনে থাকা মুনকি আক্তার সামনে থাকলেও শট নিতে না পারায় বাংলাদেশ সমতায় ফেরেনি।

সুলাঞ্জনা রাউলের পাসে বল পাওয়া শিবানীর কোণাকুণি শট ১৭ মিনিটে পোস্টের উপর দিয়ে যাওয়ায় ব্যবধান দ্বিগুণ হয়নি।

স্বপ্না রানির কর্নার কিকে উড়ে আসা বলে ২১ মিনিটে হেড নিয়েছিলেন সুরমা জান্নাত। বল পোস্টের খানিক উপর দিয়ে যাওয়ায় সাইফুল বারী টিটুর মেয়েদের গোলের অপেক্ষা বাড়ে।

৩০ মিনিটে রাউলের পাসে বাংলাদেশের ডি বক্সে ঢোকা শিবানীর শট বলের লাইনে থাকায় ধরতে সক্ষম হন গোলরক্ষক স্বর্ণা রানি মন্ডল। পাঁচ মিনিট পর টিম ইন্ডিয়ার দুই খেলোয়াড়কে কাটিয়ে স্বপ্নার নেয়া দূরপাল্লার শট সামান্যর জন্য জালের দেখা পায়নি ।

মুনকির অ্যাসিস্টে বল নিয়ে ৩৮ মিনিটে ডান পায়ে স্বপ্না জোরালো শট নিলেও বল ধরে ফেলেন আনিকা।

যোগ করা সময়ের প্রথম মিনিটে শিবানীর ক্রসে বল নিয়ে নেহা শট নিলেও তা ঠিকঠাক না নিতে পারায় এক গোলের লিড নিয়ে ভারত বিরতিতে যায়।

মুনকির ব্যাক পাসে ৪৬ মিনিটে রুমা আক্তারের দূরপাল্লার শট পোস্টের উপর দিয়ে যায়। গোল শোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। খেলার ৫৪ মিনিটে নেহা ডি বক্সের ভেতরে শট নেয়ার আগ মুহূর্তে সামনে ঝাঁপিয়ে বল ধরেন স্বর্ণা। যদিও বেজেছিল অফসাইডের বাঁশি।

মুনকি ৮৩ মিনিটে বল নিয়ে অনেকটা ছুটে গেলেও আফঈদা খন্দকারকে পাস না দিয়ে নিজেই দুর্বল শট নেন। তাতে স্বাগতিকদের গোলের সম্ভাবনা নষ্ট হয়। স্বপ্নার নেয়া কর্নার কিক ৮৭ মিনিটে বারপোস্টের উপরের অংশে লেগে ফিরলে দর্শকদের হতাশা বাড়ে।

৮৯ মিনিটের মাথায় নেহার শট ক্রসবারের উপরে লাগায় ভারত এ যাত্রায় গোল পায়নি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় কানন রানি বাহাদুরের লম্বা পাস দেন। ডি বক্সে হেডে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন ভারতের অধিনায়ক নিতু লিন্ডা। সুযোগ কাজে লাগিয়ে বল দখলে নিয়ে ডান পায়ের মাটি কামড়ানো শটে নিশানাভেদ করে বাংলাদেশকে সমতায় ফেরান সাগরিকা। টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলাপুরটসটিটুফাইনালবাংলাদেশবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামভারতমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশিবানীসাগরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT