চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে এবার সিরিজ জয়ের মিশন। দুই ম্যাচ আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথমটিতে জয়ের ধারায় ফেরা সাবিনা-মারিয়া-তহুরারা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। এবার দ্বিতীয়টি জিতে সিরিজ জয়ের উল্লাস করতে চায় সাইফুল বারী টিটুর দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার বেলা ৩টায় সিরিজের দ্বিতীয় খেলাটি মাঠে গড়াবে। টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।

সিরিজ জিততে হলে লাল-সবুজের দলের দলের ড্র করায় যথেষ্ট। যদিও স্বাগতিকরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না। ম্যাচের আগের দিন রোববার বিকেলে বাংলাদেশ ও সিঙ্গাপুর দল ম্যাচ ভেন্যুতে চূড়ান্ত অনুশীলন করেছে।

গত শুক্রবার প্রথম ম্যাচে অতিথিদের ৩-০ গোলে বাঘিনীরা জয় তুলে নেয়। জোড়া গোল করেন ফরোয়ার্ড তহুরা খাতুন। ডিফেন্ডার আফিদা খন্দকারের হেড থেকে আরেকটি গোল করেন।

র‍্যাঙ্কিংয়ের ১৩০তম অবস্থানে থাকা সিঙ্গাপুরের কাছে ছয় বছর আগে এক প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারের তিক্ত স্বাদ মিললেও সাবিনারা সেই মধুর প্রতিশোধই প্রথম ম্যাচে নিয়েছিল। স্বাচ্ছন্দ্যে আধিপত্য বিস্তার করে ১৪২তম স্থানে থাকা বাংলাদেশ সিরিজটা নিজেদের করতে মরিয়া।

গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শিরোপা জয়ের পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবলে ১৪ মাস পর পাওয়া জয়ে আবারো সুসময় ফিরে পেতে চাইছে টিম টাইগ্রেস।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিদাকমলাপুরটিটুতহুরাফিফা উইন্ডোবাংলাদেশবাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলমারিয়ামেয়েদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচলিড স্পোর্টসসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT