বিনোদন

জেলে শুধু পানি খেয়ে বেঁচে ছিলাম দশ দিন: কেআরকে

নিরাপত্তা বাহিনীর সঙ্গে একজন ব্যক্তি, আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনীর সঙ্গে একজন ব্যক্তি, আধুনিক পোশাক ও সানগ্লাস পরা, বাংলাদেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকাদের নিয়ে সমালোচনা করে সংবাদ শিরোনামে থাকতে ভালোবাসেন বলিউডের স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান (কেআরকে)। বয়কট সংস্কৃতির অন্যতম কাণ্ডারী তিনি।

অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ ছবি নিয়ে বিতর্কিত টুইট লিখে গত ৩০ আগস্ট ভোররাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে জানালেন জেলের অভিজ্ঞতার কথা।

সম্প্রতি টুইটারে কেআরকে লিখেছেন, ‘জেলে শুধু পানি খেয়ে বেঁচে ছিলাম দশ দিন। তাই দশ কেজি ওজন কমেছে আমার।’

তবে নেটিজেনরা কেআরকের কথা বিশ্বাস করেনি। এক টুইটার ব্যবহারকারি লিখেছেন, ‘সেটা মেডিক্যালি কীভাবে সম্ভব। কেউ যদি প্রচুর পরিশ্রম করে আর শুধু পানি খেয়েও থাকে, তবুও ১০ দিনে ১০ কেজি কমানো সম্ভব নয়। মাংসপেশি বা চর্বি কোনোটাই এত দ্রুত কমে না।’

অন্য আরেক নেটিজেন লিখেছেন, ‘তো আমরা কী করবো? আরও টুইট করুন বসে বসে। আমি হলে পানিও দিতাম না আপনাকে।’

জামিনে মুক্তি পেয়ে কেআরকে প্রথমে টুইট করেছিলেন, ‘গ্রেপ্তারির প্রতিশোধ নিতে ফিরে এলাম’। তবে পরে এই টুইট মুছে ফেলে তিনি লিখেছেন, ‘কোনো প্রতিশোধ নিতে চাই না।’

বিষয়:কামাল রশিদ খান কেআরকে গ্রেপ্তার টুইটার বলিউড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…