অপরাধ

কাকরাইল মোড়ে ৫টি ককটেল বিস্ফোরণ

বিস্ফোরণের পরে ক্ষতিগ্রস্ত আইডি কার্ড ও কাগজের টুকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাকরাইল মোড়ে বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত আইডি কার্ড ও কাগজের টুকরা পড়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তফসিল ঘোষণার পরেই রাজধানীর কাকরাইল মোড়ে ৫টি ককটের বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার ১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে কাকরাইল মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আমাদের ধারণা, যে দল অবরোধ কর্মসূচি দিয়েছে তারাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বিষয়:ককটেল বিস্ফোরণ কাকরাইল মোড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…