বিনোদন

অভিনয় নয়, চাকরি করতে চেয়েছিলেন কাজল

বাংলা অভিনেত্রী কাজল সুন্দর লাল শাড়ি পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী কাজল লাল শাড়ি পরা হাস্যোজ্জ্বল ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের একজন হলেন কাজল। বর্তমানে পর্দায় তাকে তেমন নিয়মিত দেখা না গেলেও একসময় একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে ফিল্ম ক্যারিয়ারের এতটা বছর অতিক্রম করার পর সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, অভিনয় নয়, একসময় চাকরি করতে চেয়েছিলেন তিনি।

মূলত সম্প্রতি হিন্দি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি ভার্সন ‘কৌন হোনার ক্রোড়পতি’তে হাজির হয়েছিলেন কাজল ও তার মা প্রবীণ অভিনেত্রী তনুজা।

শো চলাকালীন সময়েই কাজল বলেছিলেন, ‘আমি কখনই বলিউড বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হতে চাইনি। আমি অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চাইনি। আমি সবসময় চাকরি করতে চেয়েছিলাম। এমন একটি চাকরি যেখানে আমি প্রতি মাসে আমার অ্যাকাউন্টে বেতন চেক পেতে পারি।’

১৯৯২ সালে রাহুল রাওয়াইলের ‘বেখুদি’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন কাজল। এরপর একে একে ‘বাজিগর’, ‘ইয়ে দিল্লাগি’, ‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘গুপ্ত’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মাই নেম ইজ খান’, ‘ফানা’র মতো হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

বলিউড সিনেপ্রেমীদের একগুচ্ছ হিট সিনেমা উপহার দেওয়ার পর পুরনো এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন, আচমকা আসা সুযোগে একজন অভিনেত্রী হয়েছিলেন তিনি।

পুরনো সাক্ষাৎকারেও কাজল বলেছিলেন, ‘আমার শুরুটা ভালো হয়নি। আমার প্রথম ছবি ভালো ব্যবসা করেনি। আমি কখনোই এটাকে (অভিনয়) ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাইনি। আমি স্রোতের সঙ্গে বয়ে চলেছি। আমি সবসময় আমার সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিতাম (একটি ফিল্ম নির্বাচন করার সময়)। যে কোন ছবিতে কাজ করাই আমার কাছে দুর্দান্ত সময় ছিল।

বিষয়:অভিনয় অভিনেত্রী কাজল বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…