চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ১২ দিন, কলকাতায় ফিরে যা বললেন কবীর সুমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২২
বিনোদন
A A

১৩ অক্টোবর ঢাকায় এসেছিলেন কবীর সুমন। ফিরে গেছেন ২৪ অক্টোবর। মাঝখানে ১২দিন, এই দিনগুলো যে নিজের জন্য স্মরণীয়- কলকাতায় ফিরে গিয়ে সে কথাই যেনো উচ্চারণ করলেন ‘তোমাকে চাই’ এর এই কালজয়ী শিল্পী।

১৫, ১৮ ও ২১ অক্টোবর- মোট তিনটি গানের আয়োজনে পারফর্ম করেন কবীর সুমন। গান ও সুরের পাশাপাশি কথার জাদুতেও মাতিয়েছেন ঢাকার দর্শকদের। অনুষ্ঠান চলাকালীন দর্শকদের উদ্দেশ্যে প্রতিবারই দাবি করেছেন, এতো মনযোগ গিয়ে কলকাতার দর্শকও তার গান শুনেনি কখনও। কলকাতায় ফিরে গিয়ে আবারও তেমনটাই বললেন এই কিংবদন্তী।

ঢাকায় কাটানো মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করে নিজের ফেসবুকে সুমন জানিয়েছেন,‘কলকাতায় যে অল্প কজন আমায় বাঁচিয়ে রাখেন তাদের অভাব অনুভব করেছি ১৩ অক্টোবর থেকে ২৪ অক্টোবর। কিন্তু বাংলাদেশ ছেড়ে এসে আমার হৃদয় আমায় বলে দিচ্ছে আমার গান, আমার গানের সুর তাল ছন্দ লয় লিরিক গায়কি, আমার কীবোর্ডস বাজানোর দেশ আসলে বাংলাদেশ। সেখানেই আমি এই চলতি তিয়াত্তরে আমার শ্রোতাদের খুঁজে পেয়েছি।’

এই শিল্পী বলেন, ‘তারা আমার ধর্ম আমার ধর্মান্তরিত ধর্ম আমার রাজনৈতিক মতবাদের রঙ আমার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী নন। তারা আমার গানবাজনা শুনতে আগ্রহী। জীবনে প্রথম দেখলাম নানান বয়সের মানুষ দুলে দুলে আমার গান শুনছেন – একটি কথা নেই, কোথাও কোনও ফোন বেজে উঠছে না।’

সুমন লিখেছেন, ‘জীবনে প্রথম মনে হলো এঁদের শোনানোর জন্যই আমায় এখনও আরও রেয়াজ করতে হবে, শিখতে হবে, সৃষ্টি করতে হবে, শরীর ও কন্ঠ ঠিক রাখতে হবে, কীবোর্ডসে দখল আরও বাড়াতে হবে, গান গাওয়ার ক্ষমতা আরও বাড়াতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কবীর সুমনকলকাতাঢাকাবাংলাদেশলিড বিনোদনসিনেমাসুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT