জনপদ

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়নের এয়ারপুর গ্রামের বারেক হাফেজ বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ২০মিনিটের দিকে তাকে কাবিলপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, সোনাইমুড়ী থানার দুটি পৃথক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সে। ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বিষয়:নোয়াখালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…