চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবস কাবাডি শুরু হচ্ছে বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ কাবাডি দলের খেলোয়াড়রা বিজয় দিবসের কাবাডি ম্যাচে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে শুরু হচ্ছে বিজয় দিবস কাবাডি-২০২৪ আসর। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও আয়োজক কমিটির সম্পাদক আব্দুল হক।

খেলা হবে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। ছেলে ও মেয়ে দুই বিভাগে প্রাথমিক পর্বের খেলা হবে গ্রুপভিত্তিতে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। দুই বিভাগের সেমিফাইনাল বিজয়ীরা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার একই সাথে দুই বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে অংশগ্রহণ করছে ছয়টি দল। এগুলো হল বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, নড়াইল, ফরিদপুর এবং জয়পুরহাট জেলা দল। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, ফরিদপুর জেলা ও নড়াইল জেলা। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ ও জয়পুরহাট জেলা।

Banglabid

ছেলেদের বিভাগেও অংশগ্রহণ করছে ছয়টি দল। এগুলো হল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ সেনাবাহিনী। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ জেল।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ভবিষ্যতে আমরা টেস্ট ৫ ম্যাচের সিরিজ খেলতে চাই। এ জন্য শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে আলোচনা চলছে। ভবিষ্যতে ভারতের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ। তারুণ্যর উৎসব থেকে খেলোয়াড় বাছাই করে যুব বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবাডিকাবাডি ফেডারেশননেপালবাংলাদেশবিওএভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৬ শতাংশ

পরবর্তী

তালেবান এবং এইচটিএস’কে স্বীকৃতি দেয়ার পথে রাশিয়া

পরবর্তী
তালেবান ও এইচটিএস সদস্যরা শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবান এবং এইচটিএস’কে স্বীকৃতি দেয়ার পথে রাশিয়া

বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে শুভাগত হোমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ বর্ষীকে অভিষেকের জন্য ডেকে দল ঘোষণা প্রোটিয়াদের

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT