চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি শাহ আবু নাঈম বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিচারপতি শাহ আবু নাঈমের ছবি, প্রধান বিচার বিভাগ সংস্কার কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে বিচার বিভাগ সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে।

দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারে আনুষ্ঠানিকভাবে ১ অক্টোবর কাজ শুরু করবেন তিনি। দ্রত সময়ের মধ্যে তাকে কাজ শেষ করতে হবে। এ বিষয়ে আশা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শসভার আয়োজন করবে বলে জানা গেছে। এরপর চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিক তিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে।

Banglabid

বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকের পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে সরফ রাজ হোসেন, সংবিধান সংস্কার কমিশনে ড. শাহদীন মালিক , দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কে এই বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান
শাহ আবু নাঈম মোমিনুর রহমান ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিচার বিভাগের সাহসী কণ্ঠ। তখনকার সরকারের মাইনাস টু ফর্মুলা থেকে দুই নেত্রীকে রক্ষায় বড় ভূমিকা রাখেন বিচারপতি শাহ আবু নাঈম। দুই নেত্রীকে জামিনও দিয়েছিলেন এই বিচারপতি। অথচ বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়াসহ দুই দফায় প্রধান বিচারপতি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার বঞ্চনা সহ্য করতে হয় এই বিচারপতিকে।

জানা যায়, ওয়ান ইলেভেনে একে একে রাজনীতিবিদরা যখন জেলবন্দি হতে থাকেন তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দিয়ে তিনি সাহসী ভূমিকা দেখান। ২০০৭ সালের ১ অক্টোবরে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি যুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধানী হাইকোর্ট বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আদেশ জারি করেন। এরপর ২২ নভেম্বর ২০০৭ সালে একই বেঞ্চ দুর্নীতি দমন কমিশন কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের বিবরণী চাওয়াকে অবৈধ ঘোষণা করেন।

Reneta

২৭ জানুয়ারি ২০০৮ সালে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকারকে কেন স্থগিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হবে তা জানতে চেয়ে একটি আদেশ জারি করেন। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তিনি এবং বিচারপতি শহিদুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর করা মামলার কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকেও এই বেঞ্চ জামিন দেন। ওয়ান ইলেভেনের সরকারের বিরুদ্ধে একের পর এক আদেশ দিতে থাকায় একপর্যায়ে ১৭ মার্চ ২০০৮ সালে তৎকালীন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন তার বিচারিক ক্ষমতা থেকে কেড়ে নেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক নিয়োগ করেন। ২০১০ সালে বিচারপতি এ বি এম খায়রুল হককে বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়েছিল যদিও শাহ আবু নাঈম ছিলেন আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারক এবং প্রধান বিচারপতি হওয়ার জন্য পরবর্তী সারিতে ছিলেন। এরপর দ্বিতীয় দফায়ও জ্যেষ্ঠতার লঙ্ঘন করে ২০১১ সালে আওয়ামী সরকারের অনুগত বিচারক মোজাম্মেল হোসেনকে দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। দুবার পদোন্নতি বঞ্চিত করার কষ্টে ২০১১ সালের ১১ মে বিচারপতি শাহ আবু নাঈম মোহাম্মদ মমিনুর রহমান তার অবসরে যাওয়ার মাত্র কয়েক মাস আগে পদত্যাগ করেন। বিচার বিভাগের একজন সৎ, মেধাবী ও সাহসী বিচারপতির প্রধান বিচারপতি হওয়ার স্বপ্ন বিনষ্ট হয়ে যায় বিগত স্বৈরশাসকের রাজনৈতিক নোংরামি ও স্বৈরাচারী আচরণের কারণে।

বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানের জন্ম গাজীপুরে। তিনি ফকির আব্দুল মান্নান শাহের ছেলে। তিনি ১৯৬৫ এবং ১৯৬৬ সালে পদার্থবিজ্ঞানে থেকে স্নাতক এবং স্নাতক পড়াশোনা শেষ করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৭২ সালে শাহ আবু নাঈম ঢাকা জেলা জজ আদালতে আইন প্র্যাকটিস শুরু করেন। ১৯৭৪ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ১৯৮০ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হন। ১৯৯৬ সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০০৯ সালে তিনি আপিল বিভাগের বিচারপতি হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টাবিচার বিভাগ সংস্কারবিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মীয় স্থান ও মাজারে হামলাকারীদের সতর্ক করে সরকারের বার্তা

পরবর্তী

গানের স্বত্ত্ব বিক্রি নিয়ে সনির সাথে আলোচনায় পিংক ফ্লয়েড

পরবর্তী
চারজন পুরুষের গ্রুপ ছবি, সবুজ গাছের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গানের স্বত্ত্ব বিক্রি নিয়ে সনির সাথে আলোচনায় পিংক ফ্লয়েড

প্রতিবাদী যুবক শহীদ আবু সাঈদকে ‘বীরশ্রেষ্ঠ’ বলে সম্মান জানাচ্ছেন এনবিআর চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ আবু সাঈদকে ‘বীরশ্রেষ্ঠ’ বললেন এনবিআর চেয়ারম্যান

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT