চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০২৫
শিক্ষা
A A
জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসব এর সমাপনী অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসব এর সমাপনী অনুষ্ঠিত

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ-পুসাব এর আয়োজনে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) শুরু হওয়া বিতর্ক উৎসবটি চট্টগ্রামসহ দেশের শিক্ষাঙ্গণকে প্রাণবন্ত করে তুলেছিল।

রোববার (৯ নভেম্বর) দুপুর একটা থেকে শুরু হওয়া ডিবেটগুলো ছিল তর্ক-যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত। এতে আন্তঃস্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়— এই তিনটি গুরুত্বপূর্ণ পর্যায়ের বিতার্কিকরা তাদের যুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মঞ্চে নামেন।

বিতার্কিকদের অসাধারণ যুক্তি, তথ্যভিত্তিক আলোচনা এবং সাবলীল উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। উৎসব শেষে তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক ও চ্যাম্পিয়ন দলগুলোকে পুরস্কৃত করা হয়।

স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি ডিবেটিং সোসাইটি এবং রানার্স আপ হয়েছে আগ্রাবাদ বালিকা বিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন আফরা আনান সারা (সরকার দলের মন্ত্রী)। টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন তানজিম রহমান।

কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং সোসাইটি এবং রানার্স আপ হয়েছে চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন সানজিদা মারিয়াম অবন্তি (সরকার দলের সংসদ)। টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন যথাক্রমে সাবিহা তাবাসসুম (চট্টগ্রাম কলেজ) এবং আতেফ শাহরিয়ার (চট্টগ্রাম বন্দর কলেজ)।

বিশ্ববিদ্যালয় পর্যায়য়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ডিবেটিং ক্লাব এবং রানার্স আপ হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশান। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন সাদ আল আশরাফি (সরকার দলীয় সংসদ)। টুর্নামেন্ট শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন মিরাজ বিশ্বাস।

Reneta

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং বিতর্কপ্রেমীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আমিনুর রহমান (সেক্রেটারি, আইইবি)। মোহাম্মদ আবদুল মোতালেব (প্রক্টর, ইউএসটিসি)। প্রফেসর ডা. নুরুল আবসার (ট্রেজারার, ইউএসটিসি), ডা. হেদায়েত উল্লাহ (এসোসিয়েট প্রফেসর এবং ডিন, ফেস্ট, ইউএসটিসি)।

এছাড়াও পুসাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল জাকারিয়া মাহফুজ (প্রতিষ্ঠাতা), ফাহমিদুর রহমান অমি (স্থায়ী সদস্য) এবং মাশরুর আনোয়ার (পুসাব চট্টগ্রাম জোনের অ্যাডভাইজার)।

পুসাব-এর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল জাকারিয়া মাহফুজ বলেন, জুলাই পুনর্জাগরণ শুধুমাত্র একটি বিতর্ক উৎসব নয়, এটি মুক্তবুদ্ধি ও তারুণ্যের প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, আজকের এই বিতার্কিকরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় বিতর্ক উৎসবজুলাই পুনর্জাগরণসমাপনী অনুষ্ঠান
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT