দেশের বিতর্ক চর্চা ও আন্দোলনের সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে দুই দিনব্যাপী ১৬তম জাতীয় বিতর্ক উৎসব-২০২৪ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই উৎসব শুরু হবে। চলবে ২ মার্চ সন্ধ্যা পর্যন্ত।
আজ সোমবার ২৯ জানুয়ারি সংগঠনটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
উৎসবে সারাদেশে ৬৪ জেলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, মাদ্রাসাসহ সারা বাংলাদেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মেধাবী দুই হাজার বিতার্কিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা অংশ নিবেন। উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট, পুরস্কার ও উপহার সামগ্রী দেওয়া হবে।
এ উৎসবে নেতৃত্ব দিবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব। তিনি জানান, মেধাবীদের উপস্থিতিতে মুখরিত হবে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রান্তর। এবার বিতর্ক উৎসব হবে আগামী ১৫ টি জাতীয় বিতর্ক উৎসবকে ছাড়িয়ে এক অনন্য উচ্চতায় সকলের অংশগ্রহণে।
উৎসবে এবারে যে বিষয়গুলো আলোকিত করবে তার মধ্যে জাতীয় এশিয়ান পার্লামেন্টারি ডিবেট প্রতিযোগিতা বাংলা, ব্রিটিশ পার্লামেন্টের ডিবেট প্রতিযোগিতা ইংরেজি, কুইজ প্রতিযোগিতা, বারোয়ারি বাংলা ও ইংরেজি প্রতিযোগিতাসহ থাকবে ক্যারিয়ার এবং দক্ষতা উন্নয়নের কর্মশালা, বর্ণাঢ্য র্যালি , ক্যাম্প ফায়ার, সার্টিফিকেট পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ শিক্ষকদের হাতে কলমে বিচারকার্য পরিচালনার কর্মশালা। অনুষ্ঠানে আরও থাকবে বিতর্কের বিভিন্ন দিকে নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন।
উৎসবের প্রথম দিন ১ মার্চ সকাল ৮টার মধ্যে আগ্রহীদের উপস্থিতি খাতায় নাম নিবন্ধন করতে হবে। পরে তাদের আইডি কার্ড, উপহার ও খাবার কুপন সরবরাহ করা হবে। এ দিন সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তারপর পর্যায়ক্রমে শিশুদের বিতর্ক, মডেল বিতর্ক, ওয়ার্ল্ড ডিবেট অনুষ্ঠিত হবে। উৎসবের দ্বিতীয় দিন ২ মার্চ দিনব্যাপী বিতর্ক বিষয়ক নানা কর্মযজ্ঞ শেষে বেলা ৪টায় চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ড. দীপু মনি।
বিতর্ক উৎসবে অংশ নিতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে- ০১৩০৮৪৪৯০৯১, ০১৬১৯৩৭৪৯৮৬।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী :
১. এশিয়ান সাংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুল পর্যায়ে ১টি দল ও কলেজ পর্যায়েও ১টি দল অংশগ্রহণ করতে পারবে। তবে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ উভয় রয়েছে সে সকল প্রতিষ্ঠান ২ টি পর্যায়ে ১টি করে মোট ২ টি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে।
২. দল গঠনের ক্ষেত্রে স্কুল পর্যায় (৬ষ্ঠ-১০ম) ও কলেজ (একাদশ-এইচ.এস.সি ২০২৩) শিক্ষার্থীদের অংশগ্রহণে দল গঠিত হবে।
বিঃদ্রঃ একই দলে স্কুল ও কলেজ শিক্ষার্থীর সম্বনয়ে দল গঠন করা যাবে না।
৩. দল গঠনের ক্ষেত্রে স্কুল পর্যায় ও কলেজ পর্যায় উভয় ক্ষেত্রে উন্মুক্ত দল গঠন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা ওপরে উল্লেখিত ২টি পর্যায়ের দল গঠন অর্থাৎ, ৬ষ্ঠ-১০ম স্কুল পর্যায় ও একাদশ – এইচ.এস.সি ২০২৩ কলেজ পর্যায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দল গঠন করতে পারবে, সেক্ষেত্রে সেই টিম স্বতন্ত্র ক্লাবের প্রতিনিধিত্ব করবে।
৪. বিতর্কটি ট্যাব ফর্মেটে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বাছাই পর্বে সকল দল ৩টি করে বিতর্কে অংশগ্রহণ করতে পারবে।
৫. বিতর্ক প্রতিযোগিতায় ট্যাব রাউন্ড ও কোয়াটার ফাইনাল অনলাইন ( ডিসকোর্ড) সার্ভার/ অ্যাপে অনুষ্ঠিত হবে। সেমি ফাইনাল ও ফাইনাল মার্চের ১-২তারিখে অনুষ্ঠিত হবে।
৬. রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে দলে সদস্যদের আয়োজনের নিবন্ধন লিংকে আলাদা আলাদাভাবে নিজ নিজ রেজিষ্ট্রেশন করতে হবে এবং নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে হবে। (সতর্কতা: রেজিষ্ট্রেশনের সময় যারা যেই দলে বিতর্ক করবেন তারা তিনজনই ফরমে দলের নাম একই লিখবেন)
★ রেজিস্ট্রেশন ফরম লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfq6rD60Yoe6THIe2CMWGKImP-NiyObogznlMzft8gcUUMTLg/viewform
৭. এশিয়ান সাংসদীয় বিতর্কে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকলকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২টার মধ্যে তাদের নিজ নিজ রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপরে রেজিষ্ট্রেশন করলে আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। অর্থাৎ, ওই সময়ের পর নিবন্ধন ফরমে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আর কোনো নতুন আবেদন নেওয়া হবে না। তবে বিতর্ক প্রতিযোগিতা ব্যাতিত অন্যান্য আয়োজনের নিবন্ধন চলমান থাকবে।
৮. ১৬ ফেব্রুয়ারি সকাল থেকে সকল টিমের সাথে আয়োজক সদস্যগণ যোগাযোগ করবেন এবং পরবর্তী নির্দেশনা প্রদান করবে।
৯. ফেস্টিভ্যালে অংশগ্রহণ ও রেজিষ্ট্রেশনের বিস্তারিত নিয়মাবলি: https://m.facebook.com/events/347209858211041?view=permalink&id=351296387802388&mibextid=Nif5oz








