চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্ককে ন্যাশনাল কারিকুলামের অংশ করা উচিৎ: শাহরিয়ার আলম

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
২:০৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

বিতর্ককে ন্যাশনাল কারিকুলামের অংশ করা উচিৎ বলে মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রঙ্গণে আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

‘শব্দ দিয়ে স্বপ্ন সাজাই যুক্তির কারিগর’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ট্রাস্ট ব্যাংক ১১তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব-২০১৮’।

সারাদেশের সরকারী, বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটরগন উপস্থিতিতে শুক্রবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি চত্বর থেকে বর্ণাট্য র‍্যালির মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ বিতর্ক উৎসব শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল এসএম মতিউর রহমান, জাতিসংঘের মানব উন্নয়ন সূচক প্রোগ্রামের পরিচালক ডা. সেলিম জাহান, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ আর পরনির্ভরশীল দেশ নয়; বাংলাদেশ এখন মধ্যম আয়ের স্বনির্ভর দেশ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বের কাছে নতজানু হয়ে নয় মাথা উঁচু করে বাঁচবে। সেই অর্থে এখনকার তরুণরা অনেক বেশি আত্মবিশ্বাসী ও ভাগ্যবান।’

বিতর্ক মানুষকে আত্মবিশ্বাসী করে জানিয়ে তিনি বলেন, ‘অনেকে বলছেন বিতর্ককে ন্যাশনাল কারিকুলামের অংশ করা উচিৎ। আমিও এমনটা মনে করি।’

Reneta

বিতর্কের মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে পরাজিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে রাষ্ট্র জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করতে পারেনি, সে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। তার উদাহরণ আমাদের এশিয়াতেই আছে। সুতরাং আমরা বিতর্কের মধ্য দিয়ে সঠিক পথটি বেছে নেব।’

বাংলাদেশে বিতর্ক করার মতো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বিতর্কের মধ্য দিয়ে দেশের উন্নয়নের জায়গায় এসে একত্রিত হতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আগে ফুটবল খেলায় ১১জন ফুটবলার পাওয়া যেত। ক্রিকেট খেলায় ১১জন ক্রিকেটার পাওয়া যেত। কিন্তু বিতর্ক করার জন্য দুইজন পাওয়া যেত না। হাসান আহমেদ চৌধুরী কিরণ ও একেএম শোয়েবদের কারণে এখন পরিস্থিতি পালটেছে। ফুটবল, ক্রিকেট খেললে কেবল ফুটবলার বা ক্রিকেটারই হওয়া যায়; কিন্তু বিতর্ক করলে জীবনে অনেক ক্ষেত্রে সফল হওয়া যায়।’

বিতার্কিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা কথা দিয়ে দেশের ও জীবনের উন্নতির জন্য কাজ করবে। এটাই আমাদের সবার লক্ষ্য। দেশ ও সমাজের উন্নয়নটা যদি আমাদের সবার লক্ষ্য হয় তাহলে আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

এবছর ন্যাশনাল ডিবেট ফেডারেশনের পক্ষ থেকে বিতার্কিক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

দুই দিনব্যাপী উৎসবে রয়েছে নানা আয়োজন। বিতর্কে উপস্থাপন, বাচনভঙ্গি, উচ্চারণ, বিতর্কের প্রস্তুতি, মাইকের ব্যবহার ইত্যাদি বিষয়ের উপর কর্মশালা পরিচালনা করবেন খাইরুল বাশার সোহেল।

সংসদীয় বিতর্কে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক, চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি।

জুটি বিতর্ক পরিচালনা করবেন হৃদয়ে মাটি ও মানুষের পরিচালক আদিত্য শাহীন।
উৎসবে মিট দ্যা সেলিব্রেটি পর্বে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবীবুল বাশার সুমন, অভিনেতা ও পরিচালক শহিদুল ইসলাম সাচ্চু, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

উদ্বোধনী অনুষ্ঠানে মেহরাব হোসেন রবিনের বানানো এনডিএফের ওয়েব সাইট উদ্বোধন করা হয়।
শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বিতর্ক উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT