চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্টারে জুলাই অভ্যুত্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
প্রযুক্তি প্রদর্শনীতে একজন ব্যক্তি VR হেডসেট পরিধান করে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রযোজনা বিভাগের ব্যবস্থপনায় শিল্পী দেবাশিস চক্রবর্তীর জুলাই অভ্যুত্থানের শিল্পকর্ম নিয়ে ‘পোস্টারে জুলাই অভ্যুত্থান’ লাইভ ও এআর-ভি আর (অগমেন্টেড-ভারচুয়াল রিয়েলিটি) ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনীর শুরু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। উপস্থিত ছিলেন বরেণ্য আলোকচিত্রী, কিউরেটর ও এক্টিভিস্ট ড. শহিদুল আলম। লেখক, সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব মোর্শেদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।

আমস্টারডাম থেকে সরাসরি অনলাইনে যুক্ত হয়েছিলেন লেখক ও গবেষক পারভেজ আলম এবং যুক্তরাষ্ট্র থেকে সরাসরি অনলাইনে যুক্ত হয়েছিলেন শিল্পী দেবাশিস চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

পোস্টারে জুলাই অভ্যুত্থান বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “বিভিন্ন বয়ান তৈরির কৌশল কত নোংরা হতে পারে তা আমরা গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের ক্ষেত্রে দেখেছি। উন্নয়ন অগ্রগতি নিয়ে অনেক বয়ান তৈরী করা হয়েছে। একটা ছোট্ট পোস্টার নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। ওই সময়ের আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে পোস্টার”।

জুলাই আন্দোলনের আর্ট গ্রাফিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন,“গ্রাফিতি যে একটা শক্তিশালী মাধ্যম হতে পারে তা আমরা গত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি নাই। গ্রাফিতি হয়তো একটা সময় থাকবে না কিন্তু প্রকাশনা হলে সেটা থেকে যাবে। সেই জায়গা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগ ভালো লেগেছে।”

Reneta

প্রদর্শনীতে দর্শকরা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, “শিল্পী দেবাশিস চক্রবর্তী ঈর্ষণীয়ভাবে দেখিয়ে দিয়েছেন যে, শিল্প কীভাবে সঠিকভাবে রাজনৈতিক হাতিয়ার হতে পারে এবং একইসাথে শিল্পকর্ম হতে পারে। এ বিষয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। শিল্পের কাজটা কী সেটা পরিস্কারভাবে দেখিয়ে দিয়েছেন। বিপ্লব ও গণঅভ্যুত্থানের ভেতরে পরিস্কারভাবে শিল্পকর্ম নিয়ে দাঁড়াতে পারার জন্য শিল্পীকে অভিনন্দন।”

মহাপরিচালক আরো বলেন, “শিল্পীর নিকট থেকে অনেক কিছু শেখার আছে নতুন প্রজন্মের। নন্দনতত্ত্ব বলতে আমরা যেটা বুঝি- তা হলো সুন্দর কী? তাকে তছনছ করে দিয়ে ভেঙে ফেলে আপনি কেবল রং, রেখায় খুব পরিস্কারভাবে এবং স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছেন, যা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। মানুষকে আলোড়িত করেছে এবং মানুষকে একেবারে আন্দোলনের মুখের দিকে এগিয়ে নিয়ে গেছে। পপুলার আর্টকে পপুলিস্ট না করে একেবারে পলিটিক্যাল আর্ট করেছেন। যে পলিটিক্যাল আর্ট একেবারে শিল্পকর্ম।”

প্রযোজনা বিভাগ এআর-ভি আর এর মাধ্যমে এই কাজটা আরো বেশি এবং ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেবে, এটাই শিল্পকলার কাজ, শিল্পকলা একাডেমিতে এরকম নতুন নতুন কাজ হবে বলেও জানান মহাপরিচালক।

শিল্পকলার জাতীয় চিত্রশালা ভবনের ৫ নং গ্যালারিতে ‘পোস্টারে জুলাই অভ্যুত্থান’ প্রদর্শনী চলবে ৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ নজরুলজুলাই অভ্যুত্থানপোস্টারে জুলাই অভ্যুত্থানলিড বিনোদনশিল্পকলাসৈয়দ জামিল আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT