চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাহলে জাতীয় দল না, সাংবাদিকদের কোচ হতাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
জার্মান ফুটবল কোচ জোয়াকিম লো সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলিয়ান নাগেলসম্যানে

বিশ্বকাপ ফুটবলের অন্যতম হট ফেভারিট দল জার্মানি বিশ্বকাপের আগেই বড় হোঁচট খেয়ে গেছে। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে ৪৩ ধাপ পিছিয়ে থাকা স্লোভাকিয়ার সাথে হেরেছে জার্মানরা। ইতিহাসে প্রথমবার বিদেশের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে হেরেছে জায়ান্টরা। জার্মানির এমন হারের প্রভাব পড়তে পারে জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যানের চাকরির উপর।

এ হারের আগে সর্বশেষ নেশন্স লিগের সেমিফাইনালে পর্তুগাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছিল কোচ নাগেলসম্যানের শিষ্যরা। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১১৭ বছরের ইতিহাসে প্রথম টানা তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ হেরেছে।

বলা যায় বিশ্বকাপের আগে খারাপ সময় পার করছে জার্মানি। রোববার রাতে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে ইউরোপীয়ান জায়ান্টরা। তার আগেই জার্মান গণমাধ্যমগুলোতে আলোচনা উঠেছে কোচের চাকরি নিয়ে। কিন্তু এ বিষয় নিয়ে নিজেই ভাবছেন না কোচ , তার চিন্তা ঘুরে দাঁড়ানোর দিকে।

নাগেলসম্যান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দলে থাকা না থাকা নিয়ে ভয় পাওয়া কখনোই ভালো বিষয় নয়। আমি এখনও যথেষ্ট সাহসী, প্রতিটি খেলা জিততে চাই। আগামী ম্যাচে আমরা আমাদের সেরাটা দেব। দল গুরুত্বপূর্ণ, আমি নই। আমি ভয় পাচ্ছি না। আগামীকাল আমরা আরও ভালো কাজ করব।’

‘আমি সবকিছু পড়ি না। তবে কিছুটা বুদ্ধিমান যে, মিডিয়া জগতে কী লেখা হচ্ছে তা আমি জানি। এমনকি যদি আমি কিছুই না পড়ি, তাও বলবো ঠিক আছি। যখন সবকিছু ভালো হবে তখন সবকিছু ভালোই চলবে। আমরা খারাপ খেলেছি, ভালো খেলা দেখিনি। তাহলে আমাকে সমালোচনা মেনে নিতেই হবে। কিন্তু আমি সবকিছু পরিবর্তন করতে পারব না। আমি কিছু জিনিসের পক্ষে আছি। কিন্তু সেগুলি পরিবর্তন করতে পারব না। নাহলে, আমি জাতীয় দলের কোচ হতাম না, বরং সাংবাদিক দলের কোচ হতাম।’

নর্দান আয়ারল্যান্ডের ম্যাচে নাগেলসম্যান দলে কিছু পরিবর্তন আনবেন, ‘দলে বেশ কিছু পরিবর্তন আনব। তার মানে এই না যে ১০ জনকেই পরিবর্তন করবো। মাঠে আমাদের আগের ম্যাচের থেকে ভালো খেলা দিতে হবে।’

Reneta

রোববার ঘুরে দাঁড়াতে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে নাগেলসম্যানের জার্মানি। বাছাইপর্বে গ্রুপ ‘এ’ তে থাকা অন্য ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছিল লুক্সেমবার্গ। পয়েন্ট টেবিলের সর্বনিম্নে আছে সবশেষ ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইজার্মানিনর্দার্ন আয়ারল্যান্ডনাগেলসম্যানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT