অন্যান্য খেলা

জুডোতেই দ্বিতীয় স্বর্ণ জাপানের, উজবেকিস্তানের প্রথম

জাপানের জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের জুডো খেলোয়াড় স্বর্ণপদক গ্রহণ করছেন, পেছনে দর্শকদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে মেয়েদের ৪৮ কেজি জুডো ইভেন্টে জাপানকে প্রথম সোনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন সুনোদা নাতসুমি। ছেলেদের ৬৬ কেজি ইভেন্টে দেশটিকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন অ্যাবে হিফুমি। মেয়েদের ৫২ কেজি ইভেন্টে সোনা জিতেছেন উজবেকিস্তানের দিয়োরা কেলডিওরভা। আসরে উজবেকিস্তানের প্রথম পদক এটি।

ছেলেদের ৬৬ কেজি ইভেন্টে হিফুমির কাছে ১০-০ ব্যবধানে হেরে রৌপ্য পেয়েছেন ব্রাজিলের উইলিয়ান লিমা। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন কাজাখাস্তানের গুসমান কিরগিজবায়েভ ও মালডোভা ডেনিশ ভিয়েরু।

মেয়েদের ৫২ কেজি ইভেন্টে কেলডিওরভার কাছে ১-০ ব্যবধানে হেরে রৌপ্য পেয়েছেন কসোভার দিস্তারা কারাসনিকি। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন ব্রাজিলের ল্যারিসা পিমেন্তা ও ফ্রান্সের অ্যামান্ডিন বুচার্ড।

বিষয়:উজবেকিস্তান জাপান জুডো প্যারিস অলিম্পিক-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…