চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকল অন্যায়ের বিচার করুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া হত্যাকাণ্ড, গণমাধ্যম-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ও প্রতিহিংসা-বিদ্বেষ-বিভাজন এবং অপরাজনীতির বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে দৃশ্যমাধ্যম সমাজ। রবিবার ২১ ডিসেম্বর বিকেলে পাঠানো এক বিবৃতিতে সকল অন্যায়ের বিচার চেয়েছে সংগঠনটি।

বিবৃতিতে দেয়া দৃশ্যমাধ্যম সমাজের ভাষ্য- বহুল প্রতীক্ষিত ক্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন (১২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর রাজধানীতে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

হামলার একসপ্তাহ পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পরপরই প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট-উদীচী, ভারতীয় দূতাবাসে হামলা ও অগ্নিসংযোগ মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে।

পাশাপাশি ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার বানোয়াট অভিযোগে পোষাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে এবং আগুনে পুড়িয়ে নির্মমভাবে জনসম্মুখে হত্যা করা হয়েছে। খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করা হয়েছে। লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাড়িতে বাইরে থেকে দরজায় তালা মেরে আগুন লাগিয়ে দেয়া হয় এবং এই ঘটনায় ৭ বছর বয়সী শিশু আয়েশা আক্তার পুড়ে মারা যায়।

দৃশ্যমাধ্যম সমাজ বলছে, দেশে ঘটে যাওয়া এসব বর্বোরচিত, অমানবিক, প্রতিহিংসা ও বিদ্বেষমূলক প্রত্যেকটি ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে দৃশ্যমাধ্যম সমাজ; এবং একই সাথে প্রতিটি অপরাধের সুষ্ঠ তদন্ত, অপরাধীদের চিহ্নিত করে শিগগির গ্রেপ্তার এবং ন্যায়বিচারের দাবী করছে।

লিখিত এক বিবৃতি দিয়ে দৃশ্যমাধ্যম সমাজ জানায়, ২০২৪ সালে ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর বাংলাদেশ আজ এমন একটি জটিল পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, যখন জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা দৈনিক ডেইলি স্টারের একজন সাংবাদিক বলতে বাধ্য হয়েছে “আমি শ্বাস নিতে পারছি না, তোমরা আমাকে পুড়িয়ে মারছ।”

Reneta

এই দম-বন্ধকর পরিস্থিতি একরাতে তৈরি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি বিভাগের চরম অবহেলা, আইনের শাসণের অনুপস্থিতি, মব-ভায়োলেন্সকে প্রশ্রয় এবং উষ্কানী দেয়া, একটি নির্দিষ্ট ধর্মীয় ফ্যাসিবাদি গোষ্ঠির প্রতি নতজানু নীতি, গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের সুষ্ঠ বিচার করতে না পারা, দেশের অর্থনৈতিক অবস্থার কোনরূপ উন্নতি করতে না পারা, এবং সর্বোপরি দেশের সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতা সহ নানাবিধ কারণে বিগত দেড় বছরে ধীরে ধীরে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এর সম্পূর্ণ দ্বায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। শহীদ হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার দুঃখজনক মৃত্যু পর্যন্ত এই কয়দিনে কয়েকটি রাজনৈতিক দলের নির্দিষ্ট নেতাকর্মীগণ, কয়েকজন প্রবাসী ভিডিও ব্লগার ক্রমাগতভাবে মব-ভায়োলেন্সের হুমকি এবং উষ্কানী দিয়ে গেছেন। যা থেকে বোঝা যায় এইসকল সহিংসতা পূর্বপরিকল্পিত। ফলে এইসকল সহিংসতার দ্বায় তাদের উপরও বর্তায়, এবং অবশ্যই এইসব উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে।

দৃশ্যমাধ্যম সমাজ জানায় আরও জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের অপরাধীদের এখনও গ্রেপ্তার করা যায়নি। পুলিশের চোখের সামনে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে নির্মমভাবে খুন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মেজিস্ট্রেসি ক্ষমতা থাকা স্বত্তেও প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানট-উদীচীতে হামলা ও আগুন লাগানোর ঘটনায় তাদের নীরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এই প্রতিটি ঘটনাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের চরম হতবাক, লজ্জিত, ক্ষুব্ধ ও হতাশ করেছে। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করে একটি গণতান্ত্রিক রুপান্তরের দিকে দেশ যখন যাত্রা শুরু করেছে ঠিক তখনই এই হামলাগুলো নির্বাচন ভন্ডুলের চক্রান্ত হিসেবেই প্রতিয়মান হয়। এই প্রতিটি ঘটনা ইঙ্গিত করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কতিপয় বিশেষ মহল সদা তৎপর।

দেশবিরোধী এই চক্রগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও সাংস্কৃতিক ফ্রন্টে গণতান্ত্রিক উপায়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে তোলা ছাড়া আমাদের আর কোন পথ খোলা নেই। এই গণপ্রতিরোধ গড়ার লক্ষ্যে, দৃশ্যমাধ্যম সমাজ, গণতান্ত্রিক এবং সমমনা সকল রাজনৈতিক-সাংস্কৃতিক-সামাজিক-নাগরিক সংগঠনের মধ্যে ঐক্য গড়ে তুলতে এবং সর্বপোরি বাংলাদেশের সকল নাগরিকদের মধ্যে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছে।

দৃশ্যমাধ্যম সমাজের পক্ষে বার্তাপ্রেরক হিসেছে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, আলোকচিত্রী, নারী ও শ্রমিক অধিকারকর্মী তাসলিমা আখতার, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, সংগীতশিল্পী বিথী ঘোষ, চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, চলচ্চিত্র নির্মাতা ধ্রুব হাসান, চলচ্চিত্র নির্মাতা ইয়াসির আল হক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা জাহিন ফারুক আমিন, সংগীত, অভিনয় শিল্পী ও আইনজীবী আনান এইচ সিদ্দিকা, চলচ্চিত্র নির্মাতা তানহা জাফরীন, চলচ্চিত্র নির্মাতা তানভীর আহসান, পোশাকশিল্প নির্দেশক ইদিলা ফরিদ তুরিন, চলচ্চিত্র নির্মাতা কবির আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দৃশ্যমাধ্যম সমাজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT