চট্টগ্রাম

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে যুব মহিলা লীগ

নারীদের অধিকার ও সমাবেশের জন্য নারীরা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীরা বাংলাদেশের বিভিন্ন শহরে নারীর অধিকার ও সমাবেশের জন্য রাস্তায় প্রতিবাদ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সংঘটিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগ।

বৃহস্পতিবার দুপুরে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে বঙ্গবন্ধু এভিনিউ থেকে মিছিল করে যুব মহিলা লীগ।

যুব মহিলা লীগের সমাবেশ থেকে নেতৃবৃন্দ সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জাতীয়তাবাদী সন্ত্রাসীদের হুঁশিয়ার করে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ন্যাক্কারজনক হামলার পুনরাবৃত্তি হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

বিএনপি আমাদের ইতিহাস, ঐতিহ্য কোনটাই মানে না অভিযোগ করে শারমিন সুলতানা বলেন , মির্জা ফখরুলরা তার দলের তরুণদের হাতে কলমে সিন্ত্রাস শিক্ষা দিচ্ছে। এসব কার্যক্রমের দাঁতভাঙ্গা জবাব যুব মহিলা লীগ দিতে জানে।

কর্মসূচিতে যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর যুব মহিলা লীগ উত্তর ও দক্ষিণের সকল ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা যোগ দেন। সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নির্দেশ দেওয়া হয়।

বিষয়:যুব মহিলা লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…