রাজনীতি

গোপন তথ্য পাচারের অভিযোগে যুব মহিলা লীগ নেত্রীকে বহিষ্কার

বাংলাদেশ যুব মহিলা লীগের লোগো, জাতীয় পতাকা ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ যুব মহিলা লীগের অফিসিয়াল লোগো, জাতীয় পতাকার রঙের ব্যাকগ্রাউন্ডে প্রদর্শিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংগঠনের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে মনিরা আফরোজ মিম নামে বাংলাদেশ যুব মহিলা লীগের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তবে মনিরা আফরোজ কী তথ্য কোথায় পাচার করেছেন তা জানানো হয়নি।

বুধবার (৩১ জুলাই) যুব মহিলা লীগ সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, গণতান্ত্রিক আদর্শের বিরুদ্ধে শক্তির সঙ্গে পারিবারিকভাবে সম্পৃক্ত এবং সংগঠনের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কার্যনির্বাহী সদস্য মনিরা আফরোজ মিমকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

বিষয়:আওয়ামী লীগ দুই কেন্দ্রীয় বহিষ্কার বহিষ্কার যুব মহিলা লীগ যুব মহিলা লীগ নেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…