চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি’র নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে যুবলীগের স্মারকলিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
যুবলীগের প্রতিনিধি ইসিতে স্মারকলিপি প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে যুবলীগ। এছাড়া জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে কমিশন সচিব জাহাংগীর আলমের কাছে স্মারকলিপি দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারো সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্য কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশীদের বার্তা দিতে চান বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপির রাজনীতি যতোদিন থাকবে দেশে সন্ত্রাসের রাজনীতিও ততোদিন থাকবে।

তিনি বলেন, তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত আসামী, তাই তাকে ফিরিয়ে এনে মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেটা কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি যতদিন থাকবে ততদিন তারা দেশ ধ্বংসের চক্রান্ত করবে। ততদিনই তারা হত্যা, পেট্রলবোমা হামলা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করতেই থাকবে। তাই দেশের যুবসমাজ, ছাত্রসমাজ এবং সর্বস্তরের জনগণ মনে করে এই সংগঠনের বিচরণ বেশিদিন বাংলার মাটিতে থাকা উচিত নয়। তাই আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছি। সেই সঙ্গে বিএনপির রাজনীতি নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছি।

ট্যাগ: বাতিলের দাবিবিএনপি নির্বাচনযুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্টার সিনেপ্লেক্সে এবার রক্তপিপাসু ভয়ঙ্কর হাঙরের তাণ্ডব!

পরবর্তী

বন্যার পানিতে নিখোঁজ ভাই-বোনসহ চার শিশুর লাশ উদ্ধার

পরবর্তী
বন্যার পানিতে ডুবে যাওয়া রাস্তা ও গাড়ি, বন্যা পরিস্থিতির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে নিখোঁজ ভাই-বোনসহ চার শিশুর লাশ উদ্ধার

রণবীর কাপুরের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ ও হাত মেলানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এখানেই শেষ নয়, সামনে আসছে দারুণ কিছু’

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT