চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৮:৩৯ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটের ছবি, প্রবেশদ্বার ও দর্শনার্থীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার (১৮ জুন) থেকে শুরু হবে। চলবে বৃহস্পতিবার ২২ জুন পর্যন্ত। আর ২৩ থেকে ২৫ জুনের মধ্যে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

আবু হাসান বলেন, সকাল ৯টা থেকে (প্রথম শিফট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। ১০টা ২৫ মিনিট থেকে (দ্বিতীয় শিফট) ‘সি-১’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই তারিখের তৃতীয় থেকে ষষ্ঠ শিফট পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Banglabid

পরেরদিন ১৯ জুন ছয় শিফটে ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ জুন, ছয় শিফটে ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ২১ জুন চার শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ২২ জুন একই ইউনিটের চার শিফটে বাকিদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশেষ জ্ঞাতব্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি। নির্দেশনাগুলো হলো-

ওএমআর ফরমের বৃত্ত সাধারণ কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে। ওএমআর ফরম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার্থীকে অতিরিক্ত ওএমআর ফরম দেওয়া হবে না। ওএমআর ফরম ভাঁজ করা, কাটাকাটি করা, অবাঞ্ছিত দাগ দেওয়া, স্টেপলার করা এবং ফরমের ওপর পানি ফেলা যাবে না।

Reneta

ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিনের শিফট ও প্রশ্নপত্রের সেট কোড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং সংশ্লিষ্ট ঘর যথাযথভাবে পূরণ করতে হবে। পরীক্ষা শেষে ওএমআর শিট ও প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে।

পরীক্ষার্থী কর্তৃক ডাউনলোডকৃত প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের অন্তত ১০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। তবে সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।

ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।

পরীক্ষার্থী ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি/ ব্যক্তিরা ভিন্ন অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের কোনো বাসে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা আসা-যাওয়া করতে পারবেন না।

ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ ৭ (সাত) দিনের মধ্যে juniv-admission.org থেকে জানা যাবে।

উল্লেখ্য, জাবিতে এবছর এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে দু’লাখ ৪৯ হাজার ৮৫৭টি। সেই হিসেবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আবেদনকারীদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং এক লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী রয়েছেন।

এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। শুধু ‘ডি’ ইউনিটের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হবে। পূর্বের মতো এবারও শিফট পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিশ্ববিদ্যালয়টিতে এবছর, প্রথমবারের মতো ছেলে-মেয়েদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাসুল (সা.)-এর পছন্দের খাবার

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT