চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:৪০ পূর্বাহ্ন ০৭, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-ভর্তি জালিয়াতি-উপাচার্য কোটায় ভর্তির প্রলোভন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্মাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর (রোববার) থেকে শুরু হচ্ছে। চলবে ১৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে প্রথমবারের মতো নিয়োজিত থাকবে ভ্রাম্যমাণ আদালত। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগেই এই আদালত পরিচালনা করা হবে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রক্টরিয়াল টিম থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) বসানোর জন্য চিঠি দেওয়া হয়। প্রশাসন আমাদের সুপারিশ আমলে নিয়েছে। এ বছর মোবাইল কোর্ট বসার বিষয়টি রেজিস্ট্রার মহোদয় আমাদের নিশ্চিত করেছেন।’

গত বছরের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতি চক্রের কয়েকজন সদস্যকে আটক ও পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য তাদের বিরুদ্ধে মামলা করা হলেও যথাযোগ্য আইনানুগ কোন ব্যবস্থা নেওয়া যায়নি। তাই এ বছর মোবাইল কোর্ট চালুর মাধ্যমে জালিয়াতি চক্রের তৎপরতা বন্ধ ও তাৎক্ষনিক বিচার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত সুপারিশ করে প্রক্টর অফিস। পরবর্তীতে জাবি প্রশাসনের পক্ষ থেকে গত ২৫ সেপ্টেম্বর ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তা গৃহিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি ভর্তি পরীক্ষাজাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ

এপ্রিল ১৮, ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বিশেষ বিশ্লেষণ

এপ্রিল ১৮, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

এপ্রিল ১৮, ২০২৬

১৬ বছরে পা রেখেছে সময় টেলিভিশন

এপ্রিল ১৮, ২০২৬

বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু আজ, মধ্যরাতে প্রথম ফ্লাইট

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT