চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে কারাগারে ৩ শিক্ষার্থী

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:৫৬ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A
জাবি ভর্তি পরীক্ষা-প্রক্সি

আইন অনুষদের (‘এফ’ ইউনিট) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা। এর আগে ৮ অক্টোবর গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের (‘এ’ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।

পুরো ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সি দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে আটক হন ঢাবির দুই শিক্ষার্থীসহ কুয়েটের এক শিক্ষার্থী। পরে জালিয়াতির অভিযোগে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়।

গত ৯ অক্টোবর সোমবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের (‘এ’ ইউনিট) পরীক্ষা চলাকালে সমাজবিজ্ঞান অনুষদের ৪০৫ নম্বর কক্ষ থেকে কামরুজ্জামান রাজ্জাক নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। পরে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে রাজ্জাক ও তার সহযোগী একজনকে ১৯৬০ সালে দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানায় পাঠানো হয়।

১৫ অক্টোবর সকালে সমাজবিজ্ঞান অনুষদের (‘বি’ ইউনিট) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গেলে রাকিবুল ইসলাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘বি’ ইউনিটের পরীক্ষার প্রথম শিফট চলাকালে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভবনের এক নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জালিয়াতের অভিযোগে দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান (১৯) ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।

জাবি ভর্তি পরীক্ষা-প্রক্সি
প্রক্সি দিতে যাওয়া তিন শিক্ষার্থী

সর্বশেষ মঙ্গলবার আইন অনুষদের (‘এফ’ ইউনিট) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গেলে মো. মনির হোসাইন (২৬) নামে এক ঢাবি শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে পাবলিক ও হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ২ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। তিনি ২০০৮-০৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের সাবেক ছাত্র এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

পরে জালিয়াতির অভিযোগে এ ঘটনায় মনিরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ ১৯৮০ এর ৩০ এর ‘খ’ ধারায় এ রায় দেন। মনির উমর ফারুক বাবু (রোল-৬২০৩২৫) নামে এক শিক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন।

Reneta

এ বছর ১ হাজার ৯৮৬টি আসনের বিপরীতে ২ লাখ ৯৯ হাজার ১৭১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সেই হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে ১৫১জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতিটি ইউনিট ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একদিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফলসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admission) থেকে জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT