বিনোদন

ভূমিকম্পের সময় জাপানে ছিলেন জুনিয়র এনটিআর!

জুনিয়র এনটিআর জাপানে থাকাকালে ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনিয়র এনটিআর জাপানে থাকাকালে তার ছবি, তিনি একটি আধুনিক পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নববর্ষ উদযাপন করতে জাপানে গিয়েছিলেন জুনিয়র এনটিআর। সেখানে ভয়াবহ অভিজ্ঞতা হলো অভিনেতার।

সোমবার (১ জানুয়ারি) জাপানে ৭.৬ মাত্রায় ভূমিকম্প হয়। এতে মৃত্যু হয়েছে বহু মানুষের, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। বহু বাড়ি ভেঙে পড়েছে। উদ্ধারকাজ চলছে। সুনামির ঢেউ আছড়ে পড়েছে ইশিকাওয়া, নিগাটা ও তোয়ামা উপকূলে। ভূমিকম্পের আফটার শকও হয়েছে। এসময় অভিনেতা জাপানে অবস্থান করছিলেন জুনিয়র এনটিআর। তাই তাকে নিয়ে ভক্তরা শঙ্কা প্রকাশ করেছেন। তবে ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা। জানালেন সুস্থ রয়েছেন তিনি।

২ জানুয়ারি এক্স(সাবেক টুইটার)-এ অভিনেতা জানিয়েছেন, সুরক্ষিত ভাবে তিনি বাড়ি ফিরে এসেছেন। লিখেছেন, ‘জাপান থেকে ফিরে এসেছি। আকস্মিক এই ভূমিকম্পে আমি গভীর ভাবে শোকাহত। গত সপ্তাহের পুরোটা জাপানেই কাটিয়েছি। ক্ষতিগ্রস্তদের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। জাপানের মানুষের সহনশীলতার ও কর্তব্যপরায়ণতার জন্য আমি কৃতজ্ঞ। আশা করছি সকলকে খুব দ্রুত উদ্ধার করা হবে। জাপানবাসীদের কাছে আমার আবেদন এই পরিস্থিতিতে সকলে মন শক্ত করুন।’

‘আরআরআর’ দিয়ে বিশ্ব কাঁপানোর পর দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর দর্শকদের উপহার দিতে চলেছেন তার পরবর্তী ছবি ‘দেবারা।’ এই ছবির পোস্টার ইতোমধ্যেই ঝড় তুলেছে।

বিষয়:জাপান জুনিয়র এনটিআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…